প্রায় আট বছর পূর্বের ঘটনা, প্রথম সামুর সাথে আমার পরিচয় গুগলের সৌজন্যে।
ব্লগের লেখাগুলো পড়ে ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। সামু যে সম্মোহনী শক্তি দিয়ে কাছে টেনেছে তার সম্পর্কের শিকল অদ্যাবধি টিকে আছে বলা চলে।
প্রথম দিকে ব্লগে এতটাই মজে ছিলাম যে সারাদিন কখনোবা সারা রাত ব্লগেই কাটিয়ে দিয়েছি ।অজান্তেই একটা নেশায় পরিনত হয়ে গিয়েছিল
সামহোয়ারইনব্লগ।
ব্লগারদের লেখনির ধারা লেখার কৌশল গতি প্রকৃতি তাদের সৃজনশীলতায় মুগ্ধ হয়ে লেখার প্রেরনা সঞ্চয় হয়ে আসন গেরেছিল মনে।তাদের প্ররনা পুঞ্জিভূত হয়ে আজ পাহাড়ে পরিনত।
তাই দুই এক কলম লেখার প্রচেষ্টা। এখনো অস্পষ্ট এই অজানা শক্তি কতটুকু মাথাচারা দিয়ে উঠবে অদূর ভবিষ্যতে।তবে চেস্টা করবো জ্ঞানী গুনী ব্লগারদের সাথে থাকতে যাদের কাছ থেকে সামান্য হলেও জ্ঞানের ঝুলিতে কিছু নিতে পেরেছি অতীতে।
কিছু লিখতে না পারলেও আপনাদের সাথে মতামত বিনিময় করতে পারব এমন চিন্তা থেকেই ব্লগে আইডি অাচমকা অ্যাকটিভ করা।
দুই একটা লেখা দেয়ার পর দীর্ঘবিরতি। বিভিন্ন কারনে লেখা সম্ভব হয় নি দীর্ঘদিন।লগআউট সম্পর্ককে তাই লগইনে আনার চেস্টায় আজ এ প্রসঙ্গের অবতারনা।
আগমনী বার্তায় বিলম্ব হলেও এটি ধ্রুব সত্য আপনাদের কাছে কিছু শেখা ও মতামত অাদান প্রদানের আশায় আমার এ ব্লগে আগমন।
এ নাতিদীর্ঘ সময়ে আমার কিছু পরিসংখ্যানঃ





সামুতে কিবোর্ড ধরার নিশ্চিয়তা না থাকলেও সর্বদাই চেষ্টা থাকবে মতামত আদান প্রদানের।আপনাদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের।ব্লগে ব্লগাররা যেমন প্রান তেমনি একজন কমেন্টকারীও ব্লগারদের প্রান।ব্লগে লেখার মান নির্বাচনকারী হিসেবে মতামত প্রদানকারীর ভুমিকা অপরিসীম। আশা করি কমেন্টকারী হিসেবে আপনাদের সঙ্গ পাব।
শুভ রাত্রি।
হ্যাপি ব্লগিং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


