
ছবি: গুগল
জমির মিয়ার বয়সের ক্রমিক সংখ্যাটা ঢের বাড়িয়া গিয়াছে কিন্তু বদ অভ্যাসটা এত কাল কাটিয়া যাইবার পরও পুরা ছাড়িতে পারে নাই।
জমির মিয়া রাত্রি বারোটায় বাড়ির চৌকাঠে আসিয়া দাঁড়াইলে ছমিরন বিবি তাহার বকবকানির রেডিওটা চালু করিয়া দিলো।
জমির জানে হাকিমপুরি আর শোভা জর্দার পান সুপাড়ির মুখসুগন্ধ মাদকতার মত টানে বলিয়া ইহাতে ছমিরনের বিশেষ দুর্বলতা কাজ করে।
ইহা তার বিবিকে আয়ত্বে আনিতে শিকারী পাখির মত কাজে দেয়।
পাঞ্জাবীর উপর লাল দাগ দেখিয়া ছমিরনের অদ্য অগ্নিশর্মা আবস্থা।
আজিকেও পিক লাগাইয়া পাঞ্জাবীটা নষ্ট করিয়াছেন বলিয়া বিবি তাহার গজগজ করিতে লাগিলো।
জমির ধরা পড়িবার ভয়ে টু শব্দ পর্যন্ত করিলো না।সুবোধের মত চুপ করিয়া থাকিলো।
শুধু মনে মনে ভাবিলো যাক ভগবান আজও বাঁচা গেল।
তাহার এই ওল্ড মডেলের বিবি আজও পানের পিক আর লিপস্টিকের তফাৎ বুঝিতে পারিলো না।
ছমিরন বিবি আাজও বোকাই থাকিয়া গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


