somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোধূলির শেষে

২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাঞ্চ আওয়ারে অফিসের বাইরে গিয়েছিল অমিত। ফিরে এসে ওর রূমে প্রবেশ করতেই চোখে পড়ে টেবিলের ওপর নীল খামটি। খামের ওপরে ওর ঠিকানাটি চোখে পড়তেই অমিতের হৃদয় নিজের অজান্তে দুলে ওঠে। মনে মনে ভাবে এতদিন পর আবার তাকে চিঠি লিখেছে নীলা। কিন্তু কেন?
সেদিনের পর থেকে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, নীলা আর কোন রকমে যোগাযোগ করেনি। তাহলে? নীলা ভাল আছে তো? অনেকগুলো প্রশ্ন মনে নিয়ে, নীল খামটি খোলে অমিত তারপর পড়তে শুরু করে।

অমিত,
অনেকদিন পর আবার তোমাকে লিখতে বসেছি। জানিনা আমার লেখা পেয়ে তোমার প্রতিক্রিয়া কি হবে, ভাল লাগবে নাকি, রাগ হবে, নাকি কষ্ট পাবে। তারপরও খুব জানতে ইচ্ছে করছিল, তুমি কেমন আছ অমিত? আমার কথা কি তোমার মনে পড়ে? মনে পড়ে প্রথম দেখার সেই মাহেন্দ্র ক্ষণটির কথা কিংবা চোখের জলে যেদিন বিদায় নিয়েছিলাম তোমার সামনে থেকে সেদিনের কথা।
তারপর থেকে প্রতিটি মুহুর্ত যুদ্ধ করেছি নিজের সঙ্গে, ভূলে যেতে চেয়েছি তোমাকে। কিন্তু পেরেছি কি? মানুষের মন যে পৃথিবীতে সব থেকে জটিল। নিজের মনকেই বোঝা সব থেকে কঠিন কাজ। নিজেকে অনেক বুঝিয়েছি। যা আমার নয়, কখনো ছিল না, তার জন্য, কেন এত কষ্ট পাওয়া, কেন এত চোখের জল ফেলা। তবুও ---- ব্যর্থ হয়েছে আমার নিরন্তরের প্রয়াস।
তোমার কি মনে পড়ে অমিত প্রথম দেখার সেই মুহুর্তটির কথা। এক কবিতা পাঠের আসরে তোমার সঙ্গে দেখা হয়েছিল আমার। আমি লাল পাড় আর আঁচলের সাদা তাঁতের শাড়ী পরেছিলাম। সঙ্গে লাল বাউজ আর কপালে লাল টিপ। তুমি দর্শকদের সামনের সারিতে বসেছিলে কবিতা পাঠের আসর শেষে তুমি সামনে এসে দাড়িয়েছিলে, বলেছিলে, আপনার কবিতা ভারী ভালো লেগেছে। কণ্ঠস্বর আর পড়ার ভঙ্গীটিও ভারী চমৎকার। তারপর হেসে বলেছিলেন, তার চেয়েও ভাল লেগেছে আপনার সূচী-স্নিগ্ধ এই শুভ্র সাজ। সত্যি চমৎকার ---। আমি লজ্জা পেয়ে তোমাকে রক্তিম মুখে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়েছিলাম।
এরপরে দেখা হয়েছিল বই মেলায়। এক বইয়ের স্টলে। কেন যেন তুমি আমাকে দেখে খুব উচ্ছসিত হয়েছিলে। বলেছিলে, আরে, আপনি --- জানেন, আপনাকে আমি প্রতিটি কবিতা আসরেই খুঁজেছি।
তোমার চোখে চোখ রেখে শুধিয়েছিলাম, কেন?
তুমি হেসে ফেলেছিলে। সেদিন বই মেলায় দু’জনে হেঁটে, হেঁটে অনেক কথা বলেছিলাম। বিদায় নেবার সময় তোমার ফোন নাম্বার আর অফিসের ঠিকানা চেয়ে নিয়েছিলাম আমি।
তারপর থেকে আমিই মাঝে, মাঝে ফোন করতাম। তুমি উচ্ছসিত হয়ে উঠতে। কিন্তু কোন দিনই নিজে ফোন করতেনা। যখন মনটা তোমার জন্য খুব ব্যাকুল হয়ে উঠতো তখন তোমার অফিসে গিয়ে দেখা করতাম। তোমার চোখে, মুখে আমি আলোর দীপ্তি ফুটে উঠতে দেখতাম। ভাবতাম, আমাকেও তোমার হয়তো ভাললাগে। কিন্তু কোন দিনও তুমি সে ভাললাগার কথা বলতে না। অবশেষে আমি তোমাকে চিঠি লিখে আমার ভাললাগার কথা তোমাকে জানিয়েছিলাম।
তুমি চিঠি পেয়েই আমাকে ফোন করেছিলে, বলেছিলে, নীলা তোমার চিঠিটা পেলাম। এত সুন্দর একটি চিঠি, মনে হয় বাঁধিয়ে রাখি। কিন্তু ---
কিন্তু কি? প্রশ্ন করেছিলাম।
তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি কি দেখা করতে পারবে?
আনন্দে উচ্ছসিত হয়ে বলেছিলাম নিশ্চই পারবো। কখন, কোথায় বলো।
এক ক্যাফেটেরিয়ায় বসে তোমার জন্য অপেক্ষা করেছিলাম আমি। শীতের শেষ। বসন্তের আগমনে সারা প্রকৃতি তখন সেজেছে নতুন সাজে। আমিও সেজেছিলাম বাসন্তি সাজে। লাল পাড় আর লাল আঁচলের বাসন্তি রংয়ের জামদানি শাড়ী পরেছিলাম। কপালে লাল টিপ। কিছুক্ষণ পরে তুমি এলে। মুখোমুখি বসে কফির অর্ডার দিলে। তোমাকে খুব আনমনা লাগছিল। নিঃশব্দে কফি শেষ করে বললে, চল। হাঁটতে হাঁটতে কথা বলি। পাকা পথ ধরে দু’জনে নিরবে হাঁটছিলাম।
নিরবতা ভেঙ্গে আমি ডাকলাম, অমিত --- কিছু বলছোনা যে? কই আমাকে তো একবার তাকিয়ে দেখলে না। বললেও না, আমাকে কেমন লাগছে?
মান কণ্ঠে বললে, যে দেখায় কষ্ট বাড়ে, তা না দেখাই ভালো।
কেন একথা বলছো?
দেখ নীলা, আমি এতদিন বলিনি। ভেবেছিলাম তোমার এটা ক্ষনিকের ভাললাগা, তুমি একদিন সব ভূলে যাবে। যার কারণে আমি তোমাকে উপেক্ষা না করলেও গ্রহণ করার আগ্রহও দেখাইনি। কিন্তু দিনে দিনে তুমি যেভাবে -- নীলা, আমার জীবনে একজনের অবস্থান খুবই সুদৃঢ়, যার জন্য তোমাকে ভাললাগলেও ভালবাসা আমার পক্ষে সম্ভব নয়। নীলা, তুমি আমায় ক্ষমা করো।
ততক্ষণে চিবুক বেয়ে আমার জলের ধারা নেমেছে। তোমার ওপর আমার রাগ অভিমান অভিযোগ কিছুই ছিল না কারণ তুমি আমাকে কখনো ভালবাসতে উদ্বুদ্ধ করনি। মানুষের মন কখন, কোথায় আর কেন যে, কারো কাছে বাধা পড়ে কেউ বলতে পারে না। একজন মানুষ যখন আর একজন মানুষের মনের কাছে আসে তখন নিঃশব্দেই আসে। ঘোড়ার গাড়ীতে চড়ে, জরীর পোশাকে সেজে, ড্রাম বাজিয়ে, আলো জ্বালিয়ে সেই আসা ঘোষিত হয় না। শিউলী ফুল ঝরে পড়ার মত নিঃশব্দে ঝরে পড়ে মনের মধ্যে। আর সেই ঝরে পড়া আটকায় কার সাধ্যি। তাই তো তুমি না চাইলেও আমি পারিনি তোমার দিক থেকে নিজেকে ফেরাতে।
চোখে জল নিয়ে সেদিন বিদায় নিয়েছিলাম আমি। তারপর থেকে তোমার সঙ্গে আর যোগাযোগ করিনি।
কিন্তু তাই বলে কি ভূলতে পেরেছি। নাকি তুমি আমার অনেক দূরের হয়ে গেছ। অমিত, দুরত্ব অবস্থানের হয়তো হয় কিন্তু হৃদয়ে যার বাস তাকে তো দূরে সরিয়ে রাখা যায়না। সে যে আত্মার সঙ্গে মিশে থাকে। আর সেই পাওয়াই তো আসল পাওয়া।
তুমি বলেছিলে, ভাল থাকা আর ভাললাগার পথ দুটো সম্পূর্ন আলাদা। এই দুটো পথের মাঝে একটিকে সব সময় বেছে নিতে হয়। আমিও তাই নিয়েছি। আমি ভাল থাকার পথটি বেছে নিয়ে তোমাকে সুখি দেখতে চেয়েছি।
ভাল থেক অমিত। সারাজীবন -----।
নীলা
পড়া শেষ করে। নীল খামে লেখা চিঠিটা স্তব্ধ হয়ে ধরে থাকে অমিত। সত্যি, দূরে সরিয়ে রাখতে চাইলেই কি রাখা যায়। এটাও যে এক ধরণের কাছে আসা।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×