
দেশে দুর্নীতির বিচার হলো শুরু,
খুশিতে মন গদগদা,
দুর্নীতি তে ভাসছে স্বদেশ
দায়ী রাজনীতিবিদ আর আমলা।
এতিমের টাকা একলা খাইলো,
মিসকিনের টাকা খাইতেছে মিলিয়া,
শকুন- শাবকদের বিচার হবে
যাবে গংঙা,পদ্মা,যমুনায় ভাসিয়া।
জনতা থেকে জলবায়ু
শেয়ার,মিগ,নাইকো
সবকিছুর খবর হবে,
আমজনতা ধরবো ।
কেউ বলে সংবিধান,কেউ আঁটে ফন্দি,
দাদাবাবু এসে করে ফাইনাল সন্ধি।
খাই খাই করে সবে লুটেপুটে খাচ্ছে,
সিকিমের পথে হায় দেশটা যে যাচ্ছে।
----------------------------------------
রহমান লতিফ

সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




