পক্ষাঘাতগ্রাস্থ সমাজ,
ক্যান্সারে আক্রান্ত কিশোরীর শরীর,
রোগা,হাড্ডিসার, বিদগ্ধ তনু শ্রী-হীন
বসন্তী হাওয়া সেথায় বড্ড প্রেমহীন।
বাসন্তীর সন্ধ্যাসাঝে এখন আর
রামুদা,নারায়ণ-রা- আসে না,
যমপুরীরে জয়তুর গান
তামাশার হাট বৈ কিছু না।
এখানে কতদিন জ্বলে না পিদিম
হয় না জারি সারি ভাটিয়াল,
পানের বাটায় মরচে ধরা
আসে না রাতে ঝিনুক তারা ।
নির্বিকার দুচোঁখ আঘাতে হতবিহ্বল
কর্ণকুহরে ভাসে পরাজয়ের গ্রহণ,
বহুগামিতায় বুঝি ঘটে নৈতিক স্খলন
লজ্জায় নতশির বুঝে পাপের কুফল ।
তিমির রজনী কাটে নিদ্রাহীন,স্বপহীন
শেষ কি হবে অভিশপ্তের ঘোর সংকট?
পরাজিত জীবনের গ্লানি
খুঁজে জীবনের ব্যাকরণ।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



