
ধর্ম ও ধৃষ্টতা
**********
ধর্ম নিয়ে কুকর্ম চলে সকল সমাজ সংসারে
ধর্মের ঢোল পিটিয়ে কেউবা সুজন সাজে,
ধর্মের নামে শত কোটি টাকা কেউ লোপাট করে
ধর্ম কে পুঁজি করে একদল ফ্যসাদ করে।
ধর্মেকে ছলাকলে দুষ্টের রাজনীতি চলে,
স্বার্থের খেলা ছলে অনেক আদর্শের বলী ঘটে।
বক ধার্মিক নেতাদের সমন্বিত কৌশলের ফাঁদে,
অসহিষ্ণু মনোভাব নিয়ে সহিংসতা পুশে।
তন্ত্রে- মন্ত্রে ঝারফুঁকে পীরের তখতে সমাসীন,
যাদু আর কুটকৌশলের বশে ভক্তদের মিছিল।
নিজের জন্য কি রুখতে পারবে মৃত্যুর তীর?
লাজ-ভয় নাই তার ভয়াবহ পরিণতির।
কুরআন, বাইবেল, বেদ,রামায়ণ বা ত্রিপিটকে
মানবের কল্যাণে সব ধর্মযাজক গায় একসুরে,
তবে কেন মনুষ্য হীনমন্যতা সমাজ সংসারে?
কেন হায় মজলুমের কান্না গগন জুরে?
ঐক্য হোক ছুড়ে ফেলে সব অনৈক্যকে
ব্যবচ্ছেদ করে রাগ-অনুরাগ আস্তকুঁড়ে
ধৃষ্টতা উদ্ভব হয় কুসংস্কারের আস্তানাতে
মৃত্যু নয়তো অজেয় নগণ্য মানুষ কি বুঝে?
কর্ম ই হোক বড় ধর্ম, মানবতার জয়ে
মানব গোষ্ঠী মিলি সব এক কাতারে,
গাই গান একি সুরে, ভেদাভেদ সবি ভুলে
দৃঢ় হোক বন্ধন কায়া আর মায়ার ডোরে।
রহমান লতিফ
২২.০৭.২০১৮
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


