somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশবাসীর কাছে ভারপ্রাপ্ত ছাএলীগ কর্মীর খোলা চিঠি

০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় দেশবাসী,

পত্রের শুরুতে আপনাদের জানাই মুজিবীয় শুভেচ্ছা, আপনার নিশ্চয়ই জানেন এই দেশ,এই জাতির মুক্তি এনে দিয়েছেন আমাদের মহান নেতা শেখ মুজিবুর রহমান আর তার উত্তরসুরি হিসাবে তাহার তনয়া শেখ হাসিনা অনেক কষ্ট করে নিজে না ঘুমিয়ে দিন রাত আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন আর আমরা ছাএলীগ ছায়ার মতো প্রতিটি পদক্ষেপে উনার সেকেন্ড বাহিনী হিসাবে পুলিশ, বিডিআর এর পাশাপাশি কাজ করে যাচ্ছি আপনাদেরই জন্যে।
আমাদের লক্ষ্য একটাই বিম্পি, জামাত যাহতে আর এদেশে ক্ষমতায় না আসতে পারে।
আমাদের আজ অবধি যা অর্জন করেছি তা নিঃসন্দেহে যেকোন বাহিনীকে হার মানাবে।
আমার অনেক কষ্ট করে বিম্পির মানুষ মারার আন্ধোলন নিজেদের মতো করে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে ওদের উপর অপবাদ দিয়ে ওদেরকে চিরতরে পঙ্গু করে দিয়াছি।

ঠিক তেমনি জামাত-শিবির একাওরের দালাল দেরকে একে একে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারার জন্য শাহবাগে আন্দোলনের দাবানল হাতে আমরাই বিচারের রায় বদলাতে বাধ্য করি যা আমাদের সাফল্যের এক বিরাট অর্জন।

যুদ্ধ অপরাধীর রায় নিয়ে যখন জামাত শিবির রাজাকারের দল দেশে সংঘাত সৃষ্টি করে আমরা তাদের সব অপকর্মের হিসাব কড়ায় গণ্ডায় উসুল করে নেই যাতে আর জীবনে ওরা রাজনীতি করতে না পারে ওদের বুঝিয়ে দেই মাইরের উপর ঔষধ নাই যা আমাদেরকে করে তুলে দৃঢ় চেতা।

হেফাজত যখন ঢাকায় এসে বড় আন্দোলন করে সুবিধা আদায় করতে চেয়েছিল আমরা অনেক শক্ত অবস্থান নিয়ে একপাশ খোলা রেখে ওদের নেড়ি কুকুরের মতো করে পিঠেয়ে সবকিছু বানচাল করে দেই যা আমাদের স্বীয় কৃতিত্বের জন্য এক মাইলফলক।


বিম্পি ছাগুরা যখন খালেদ জিয়া কে জেলে নেওয়ার পর দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করে আমার তাদের ডাইরেক্ট একশন করে চিরদিনের জন্য সমাধীস্ত করে ফেলি যা আমাদের কর্মের মাঝে এক ধরনের গতি এনে দেয়।

কোটা সংস্কার নিয়ে একদল কুচক্রি যখন আমাদের মুক্তি যুদ্ধাদের অসম্মান করতে শুরু করে ঠিক তখনই ওদের বুঝিয়ে দেই এদেশে পাকিস্তানের পক্ষে কথা বলা লোকদের চিরতরে গুটিয়ে চলে যেতে হবে এদেশে ওদের ঠাঁই নাই।

মাহমুদুর রহমান নামের তথাকথিত শিক্ষিত সমাজের আনকোড়া সাংবাদিক যার মদদ এদেশে মাদ্রাসা শিক্ষা ও তাঁর কালিমা সমাজে বিভক্তি ও ধর্মীয় গোড়ামির বিরূপ প্রভাব নিয়া শুরু করে আমাদের ডিজিটাল বাংলাদেশ হওয়ায় বিরাট আর্জনের পথে কাঠা হয়ে ওঠে তখন এর বদলা নিলাম ওর শরীরের রক্ত ঝড়িয়ে যার ফলে আর কোন সংবাদপত্র ও কোন সংবাদকর্মী আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে না, আবশ্যই ইহা আমাদের কৃতিত্বের সঙ্গে আরও একটি টিউন।

নিরাপদ সড়কের নামে সাধারন ছাএদের অবস্থান আমদের যখন সংকেত দেয় দেশের কিছু অসাধু লোক শান্তি বিনষ্ট করতে চায় আমরা ওদের কপালে কলংকের তিলক পড়িয়ে বুঝিয়ে দেই এটা শেখ হাসিনার দেশ কারো কাছে মাথা নত করে না।

সচেতন দেশবাসী, আমারা একটি নতুন কিসিমের ফর্মুলা-১ নির্বাচন এদেশে প্রতিষ্ঠিত করেছে যেখানে আপনাদের কষ্ট করে ভোট দিতে হয় না আমরা তা সুচারুরুপে সম্পন্ন করি ভোটার সংখ্যা অনেক সময় বেড়ে যায় যাহা অবশ্যই আমাদের নৌকার পালে হাওয়া লেগে নুহ (আঃ) নৌকা প্রতীক হয়ে ওঠে,যা আমাদের দেশের সম্মান বাড়িয়ে দেয়

প্রিয় দেশবাসী, একটা জিনিস আপনাদের জানা উচিত ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের মুক্তি যুদ্ধে ওদের অবদান অনেক তাই আমাদের পতাকার সাথে ওদের পতাকা একসাথে বাংলার আকাশ উঠবেই এবং আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় ওদের অংশগ্রহণ আবশ্যক যা বিম্পি ছাগুরা বুঝবে না।

যতদিন বাংলাদেশ তার মানচিত্রে থাকবে ততদিন পর্যন্ত আমাদের শেখ হাসিনা নিজের মতো করে দেশ চালাবে, এদেশে থাকতে হলে গোলাম হয়ে থাকতে হবে। মনে রাখতে হবে, যার বাবার দেশ তার কথামত চলতে হবে নয়তো কোন জব,ব্যবসা বাসস্থানের সুযোগ সুবিধা দেওয়ার মতো করুনা করা হবে না।
পরিশেষ, এটা বলতে চাই আমরা এত এত অর্জনে কোন বল বা দেশী বিদেশী অস্ত্র ব্যবহার করি নাই শুধু বুদ্ধি আর মেধা দিয়েই করেছি যেভাবে আমাদের নেএী উন্নয়ন সম্ভব করে চলছেন, আপনাদের উন্নয়নের মহাসড়কের পথচারী হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

ঝয় বাংলা

নিবেদক,
আপনাদের সোনার ছেলে
'' ল''
ভারপ্রাপ্ত ছাএলীগ
আন্তর্জাতিক শাখা

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×