
নব-পণ
★★★★★
অভিযোগ দেবো না বলবো না কোনো অপরাধী-
দু'কুলে দু'জনার বসতি সেতো নিয়তির রীতি,
মহাজনের জাগতিক সকল কঠিন বিচার
মাটির মানুষের সাধ্য নেইতো বুঝার ।
বেহিসাবি মন আজও দিন-রজনীতে ভাবে-
নিজেরই অজান্তে কখনো বা দু'ফোটা অশ্রু ঝরে,
জীবন্ত মানুষ আমি মনে হয় আসলে তা মিথ্যে,
অন্তর পুড়ে দগ্ধ বিষাক্ত বেদনার নীলে।
বিধাতার বিধান বুঝে আছে কে মালি?
যতই চেষ্টা করুক চাপা দিতে অশ্রু-নালী
ঝাপসা স্মৃতি মন পুড়িয়ে দেয় অনিমেষ
মর্মে মর্মে মানে ললাটের বিধি-রেশ ।
জীবননদীর বাঁকেবাঁকে আসে কতোশত ঝড়-
একুল-ওকুল দু'কুল হরিয়ে পথভ্রান্ত দেহবশেষ
মেনে নেয়া বড়ই কঠিন এযে বড় বিষম-দায়
বিষ খেয়ে বিষ হজম মৃত্যুর মুখে গান-গায়।
বেদনায় পুড়েপুড়ে অঙ্গার এ মন-
ভাঙ্গনের সুরে আর কাঁদে না এখন,
যতই সয়েছি ব্যথা -হয়েছি পাথর
মেনেছি বিষাদসিন্ধু -হইনি কাতর।
হার না মানা লড়াই করে বিরামহীন পথ-চলা
হারিয়ে ফেলেছি যা বৃথাই তারে স্মরণ করা,
ললাটের লিখন মেনে তাই বুনি নতুন স্বপন
মালিকের ইচ্ছা শিরধার্য এটাই নব-পণ।
রহমান লতিফ
২৫.০৭.২০১৮
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



