আজ ১৫ই আগষ্ট বাঙালি জাতির জন্য কলঙ্কের একটি দিন, একটি পরিবার কে সপরিবারে হত্যা করার মাধ্যমে শুরু হয় হত্যার রাজনীতি এর-ই ধারাবাহিকতায়,
জাতীয় চার নেতাদের জেল হত্যা,
জিয়াউর রহমানের হত্যা,
আইভি রহমানকে হত্যা,
আহসান উল্লা মাষ্টার হত্যা,
কিবরিয়া হত্যা,
ডাঃ ফয়েজ আহম্মদ হত্যা,
এইতো দু দিন আগে সিলেট রাজু হত্যা
আরো কত নাতিদীর্ঘ তালিকা শুধু লম্বা হবে।
এই প্রতিটি জঘন্য হত্যাকান্ডের পিছনে রাজনৈতিক উচ্ছাভিলাষ, প্রতিহিংসাপরায়নতাই মুলত দায়ী।
আর আজও বিচারের বাণী নীরব নদীর মতো বহমান।
বিচার ব্যবস্থায় সঠিক তথ্য ও উপাত্তের ভিত্তিতে সুবিচার নিশ্চিতই এসব জঘন্য কাজ সমাজ থেকে নিবৃত্ত করা সম্ভব।
সম্ভব মায়ের কান্না, বোনের আহাজারি, বাবার বেদনা লাঘব করা।
ভাল থাকুক যে হারালো সজ্জন
সভ্যতার বিস্ময় নিয়ে বাঁচুক সর্বজ্ঞ।
রহমান লতিফ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

