(দেহতাত্ত্বিক গীতি @জিকির)
★★★★★★★★★★★★♪♪♪♠♠♠

দয়াল রাখিয় খেয়াল,মিনতি তোমারে,
আমি যে গুনাহগার,চাই যে পানাহার
দারুন ও নিদান কিয়ামত পারাপারে,
রহমানও নামের গুণে,মাফ করো মোরে
দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)
না জেনে না বুঝে করেছি কত পাপ,
তুমি ছাড়া ওগো কে করিবে মাফ?
নাজেহাল হবো কঠিন ও হাশরে
অনলে দাহ্য জ্বালা সহিবো কেমনে?
দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)
পাপের পাহাড় মাথায় নিয়ে হলাম যাযাবর,
রঙের খেলায় মত্ত হয়ে ভাসিলাম দূর্বাদল।
তুমি দয়া না করিলে,কি হবে উপায় তবে ?
ত্রিভুবনের মালিক রব,সহায় হও মোর তরে।
দয়াল রাখিয় খেয়াল,মিনতি ----(ঐ)
রহমান লতিফ
২৫.০৯.২০১৮
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




