যখন একাকী থাকি -
১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন একাকী থাকি -
স্মৃতির পসরা ডালপালা মেলে,অতীতের পথ চেয়ে,
ভেসে যাই পাওয়া না পাওয়ার খরস্রোতা নদীতে ভেলা বেয়ে।
যখন একাকী থাকি -
ফিরে যাই সেই যোজন যোজন হারানো সময়ের পানে;
হত-বিহ্বল হয়ে উঠি দূর দিগন্তের সুরে আর গানে।
যখন একাকী থাকি-
জীবন যন্ত্রনায় আষ্টেপৃষ্ঠে ছবির ক্যানভাসে বাঁধি চোখ;
নিরালায় খোঁজে নিশি তারা,অশ্রু সাগরে ভাসায় শোক।
যখন একাকী থাকি -
পরাজিত আমি শূণ্যতায় ঝুলি ডানা খসা পাখির মতো,
আমাকে একা পেয়ে আকড়ে ধরে সব একাকিত্ব।
যখন একাকী থাকি -
আমি হতাশ হই,হিসাবের পাতা মিলাতে পারি না;
চারদিকে খুঁজে পাই শুধু অচল জীবনের বেহিসেবি যন্ত্রনা।
যখন একাকী থাকি -
মুক্ত চিন্তার বিচ্ছুরন দেখি খোলা আকাশের পাতায় পাতায়।
অনাগত দিনগুলোয় ভুলগুলি ফুল দিয়ে সাজাতে চাই।
যখন একাকী থাকি -
জীবনের ঘরগুলোয় নিজস্ব প্রবৃত্তির বিকাশ করি,
সত্যিকারেই তখন জীবনকে উপলব্ধি করতে শিখি।------------------
"রহমান লতিফ"
উৎসর্গ ------আমার বিচক্ষণ বন্ধু @
মুক্তা নীল -- যিনি সমাজের সমস্যাগুলো বুঝেন,তা নিয়ে ভাবেন--তিনি পড়েন বেশী, ভাবেন বেশি, অনুপ্রেরণা দেন অনেক বেশি, সে তুলনায় লিখেন কম, তার পছন্দের বিষয় প্রকৃতি,জীবন ও দর্শন।
তার বিচক্ষণতা আর জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার চমৎকার মন্তব্য সবার লেখাতে।
তার জন্য নিরন্তর শুভ কামনা রইল।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন