স্পর্শের সুখ
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পর্শের সুখ
----------------রহমান লতিফ ------------
বিশ্বাসেই নাকি মিশে আছে;সাধনার পূর্ণ রক্ষিত তখ্ত,
আজও তাই মাজারে মাজারে দেখি অগণিত দরদী ভক্ত।
আজ হৃদয়ের মাজার পুরোটাই দিলাম নিলামে,
সাধ্য হলে কিনে নিও তুমি তারে বিশ্বাসের দামে।
দুঃস্বপ্নের কপালে কি আর হবে পড়িয়ে রাজস্বী তিলক!
মনের আস্তিনে অদৃশ্য স্পৃহার মাঝে যদি পাই সুখের নোলক।
স্পর্শহীনতায় অজানা-অচেনা আতঙ্কেরা নীড় গড়ে অকারণ,
স্পর্শের যাদুতে বিশ্বাস বাড়ে শতগুণ;দোলা দেয় শরীরে সুখ-হরমোন৷
পাহাড়ি নদীর লেকে পড়ন্ত সূর্যের চলে যত প্রাণমাতানো মায়া,
গভীর আঁধারে রাত নামলেও দিঘল জলে দেখি তোমার ছায়া।
আগুন ঢালা স্পর্শে;জ্বলে ওঠে সাইবেরিয়ার হিম শীতল বরফের পাহাড়!
বিশ্বাসহীন প্রেমের অচেনা বাঁকে অনাদিকাল চলে নিগূঢ় শূন্যতার সমাহার।
পাথরকুচির মসৃণ পাতার প্রবিষ্টে;পবিত্র সঙ্গমে জন্মায় নতুন পাতা,
তোমার কোমল স্পর্শের সবুজ পল্লবে;পুষ্পিত হয় জীবনের হালখাতা।
কপিরাইট@রহমান লতিফ,লন্ডন,মার্চ,২০১৯,
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই...
...বাকিটুকু পড়ুন
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন