somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা অনুভূতি চাই!

১৩ ই মার্চ, ২০১৯ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা অনুভূতি চাই!
আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো --
জ্বালামুখ হতে গলিত লাভার সর্বগ্রাসী দহনে
জ্বলে পুড়ে ছাড়খার হোক নিরবতার দাবানল
মানবিক বোধের সুফল বীজের হোক উদয়াচল।

একটা অনুভূতি চাই!
বজ্রপাতের মতো তুমুল ভয়াবহ ও বিধ্বংসী
ঝলকে কেড়ে নিক অশরীরী যত ভয় আর গ্লানি,
উবে যাক আছে যত অজানা অসহনীয় নিরবতা
নিজ অপরাধের তাপমোচনে কাঁদুক মানবতা।

একটা অনুভূতি চাই!
মহাপ্রলয়ের অশান্ত গতির মতো আক্রমণাত্মক
সুনামির তোড়ে লন্ড ভন্ড করে নিয়ে যাক --
স্থির হয়ে আছে যত অজানা সহিষ্ণু নিরবতা!
তপোবনে যাক হিংস্র জানোয়ারের কুক্কুটী বার্তা।

একটা অনুভূতি চাই!
গহীন অতলস্পর্শী,সর্বনাশা-মহা-সর্বগ্রাসী-
মহা প্রলয়ঙ্কর বিপদসঙ্কুল ঢেউয়ের মতো
রক্তে হিমধরা অনুভূতিতে জাগুক;উদ্বেল ফেনার উষ্ণতা--
মানবাত্মা জেগে উঠুক ঘুচাতে শোষণের যত দৈন্যতা।

একটা অনুভূতি চাই!
কঠিন অন্ধকারে হারিয়ে যাওয়া অস্তাচল,
বিষুবীয় অদ্ভুত শিরশিরে ভয়ার্ত অবতল ---
নিষ্ক্রিয় হয়ে যাক;আছে যত বিষাদগ্রস্ত নীরবতা--
সাম্য মৈত্রীর বন্ধন হোক সমাজকর্মে সারবত্তা।

একটা অনুভূতি চাই!
ধূসরনীল সবুজাভ বনাঞ্চলের মতো বিস্তৃত-বিস্তর
নেকড়ে বাঘের তীব্র হুংকারের মতো--
ভেঙে যাক আছে যত বিকারগ্রস্থ নিরবতা ---
মনুষ্যত্ব জেগে উঠুক বিশ্ব;ঢেলে মহীরুহতা।


কপিরাইট@রহমান লতিফ
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৬
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×