#চাপা দীর্ঘশ্বাস
২৯ শে মে, ২০১৯ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
###চাপা দীর্ঘশ্বাস 
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায়!
নিয়তির ছোঁড়া বল্লম আঘাত করে নিখুঁত নিশানায়,
জাগতিক সুখ জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
কিছু চাপা দীর্ঘশ্বাস নির্লিপ্ততার বিবর্তন ঘটায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !
অপ্রাপ্তির সিন্দুকে আটকে থাকে তীব্র ভালবাসা,
সুখের শিহরণে কাঁটা বিঁধে নিদারুণ দুরাশা।
কিছু অভিমান গহীন অন্তরালে সুপ্ততাপ ছড়ায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !
কিছু গীতবিতান রহস্য রোমাঞ্চ করে বিস্মৃতির বন্দরে,
কিছু বিষাদ-যন্ত্রণা মৌন মুখর চিতার আগুনে পুড়ে,
ইন্দ্রিয়ানুভূতি মনের আয়নায় গড়ে রক্তাক্ত অধ্যায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !
উদ্দাম-উচ্ছ্বাসে;প্রাপ্তির রেশটুূকু কেটে যায় সহজে,
স্মৃতির আহ্লাদে প্রলেপ পড়ে অজানা ভুলের ভাঁজে।
বিমূর্ত অপ্রাপ্তিরা চেয়ে থাকে মুক্তির অপেক্ষায়,
কেন ইচ্ছেরা বারবার চাপা থেকে যায় !
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন