ঈদ মোবারক
০৫ ই জুন, ২০১৯ সকাল ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ নন্দন; সদানন্দ থাকুক ঈদানন্দে হে ঈশ্বর!বসুধার বুকে মানুষের হোক নিরাপদ আশ্রম,
ব্রহ্মবর্তে নির্মূল হোক শোষিতের পন্ডশ্রম,
মানবের স্বকীয়তায় উবে যাক জীবন নশ্বর,
এ নন্দন; সদানন্দ থাকুক ঈদানন্দে হে ঈশ্বর!
সংযতচিত্তে রোধ করি জিহ্বা আর কন্ঠের স্খলন,
সংযমের পরিপূর্ণতায় ভরে উঠুক প্রিয় অঙ্গন,
বিত্তের বসত ছেড়ে হোক শ্বাশত সত্যের আসর,
এ নন্দন;সদানন্দ থাকুক ঈদানন্দে হে ঈশ্বর!
নির্মূল হোক হিংসা বিদ্বেষে ভরা ক্লেশ-ক্লেদ,
দূর হোক আছে যত উঁচু-নিচু শ্রেণীভেদাভেদ,
হিতে মগ্ন হোক সবাই হতদরিদ্র আর নিঃস্বর,
এ নন্দন; সদানন্দ থাকুক ঈদানন্দে হে ঈশ্বর!
আজ, আত্মশুদ্ধির বড়-ই প্রয়োজন,
এ ধরণী যে হায় মিছে আয়োজন।
মানুষের বেঁচে থাকার অবলম্বন হোক মানুষ,
দানবীয় হিংসা ঝেড়ে;মানবাত্মায় আসুক হুঁশ।
ভ্রাতৃত্বের বন্ধন থাকুক চির অম্লান-অবিনশ্বর,
এ নন্দন; সদানন্দ থাকুক ঈদানন্দে হে ঈশ্বর! সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা.... ঈদ মোবারক
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৯ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন