চিরচেনা ছোবলে !
১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিরচেনা ছোবলে !! 
মা'গো সেই চিরচেনা সাপের ছোবলে-
চিরবিদায় নেয় তোমার প্রিয় সন্তান,
নয় বন্য-বেনিয়া- ভীনদেশি হায়েনা-
তবুও মানুষ ওরা বঙ্গমাতার দান।
যে মায়াবী স্পর্শের আদর-সোহাগে শুনাতে তুমি
আমায় ঘুমপাড়ানি গান,
সেই কোমল শরীর খুবলে খায়-
বিষাক্ত নাগিনীর দল ওরা বর্বর, হিংস্র-পাষাণ।
অকারণ আক্রোশে বিষধরদের দংশনের মহোৎসব চলে-
কোন সে পাতানো ফাঁদে!
নিন্দার তুফান,প্রতিবাদে সরব ফেইসবুক,টুইটারে
তবু বিচারের বাণী যে হায় কাঁদে।
মা'গো বারবার রাঙায় তোমার মায়াবী হাত-
ফিনকি ঝড়া রক্তে,
আজ আবরার কাল আরমান এভাবেই-
অকালে প্রাণ ঝরে ধুলোমাখা তক্তে।
এ জঘন্য জাহেলিয়াতের হবে কি কভু শেষ !
শোকের মাতমে বাড়ছে অভিশপ্তের সমাবেশ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন