রাত তখন ২টা। ফোনের শব্দে ঘুমটা ভেঙ্গে গেল....। স্ক্রীনে লক্ষ্য করলাম বাবার
ফোন
...... একটু বাইরে যেতে পারবি?
...... কেন আব্বু?
...... আমার মোবাইলে টাকা রিচার্জ করা জরুরী। পারলে ম্যানেজ কর।
প্রতিউত্তরের অপেক্ষা না করেই লাইনটা কেটে দিলেন। আমি কিছুটা অবাক হলাম। রাত দশটার পর কখনো বাবা ফোন করেন না।
বুঝলাম হয়তো অনেক বেশী প্রয়োজন। কিন্তু বাবাতো জানেন, আমি কতটা ঘুম কাতুরে। এও জানেন এতরাতে রিচার্জের যে দোকানটি খোলা থাকে তা আমার বাসা থেকে প্রায় ২কি.মি. দূরে। কানে হেডফোন লাগিয়ে হাটা শুরু করলাম লক্ষ্য রিচার্জের দোকান। রিচার্জ করলাম। সকালে ঘুম থেকে উঠলাম। মেসেজ চেক করলাম। চোখে পড়লো বাবার ছোট একটা মেসেজ। একদিন বলেছিলি কোন এক বাবা দিবসে আমাকে সন্তুষ্ট করবি। সে সুযোগটা কখনো পাসনি। আজ তোর অজান্তেই সুযোগটা পেয়ে গেলি। কারণ আজ আমি তৃপ্ত। রাতে আমার
রিচার্জটা মোটেও প্রয়োজন ছিল না। শুধু দেখলাম আমার ঘুমকাতুরে ছেলেটা আমার প্রতি বিরক্ত হয় কিনা। পৃথিবীর সমস্ত বাবার তৃপ্ততা কোথায় জানিস? বাবার প্রতি অনুগত্যতা। শুভ কামনা।
চারপাশটা ভালো করে দেখলাম না কেউ নেই। প্রাণ ভরে কাঁদলাম। কারণ তৃপ্ততার কান্না বহুদিন কাঁদিনি।
বাবা সত্যি তোমাকে খুব
বেশি ভালোবাসি
.......সাজ্জাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



