somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের শিল্পীদের চিত্র ও অঙ্কন প্রদর্শনী - ১৯৭১

২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলা কালে এদেশের চিত্র শিল্পীরা ভারতে বাংলাদেশের শিল্পীদের চিত্র ও অঙ্কন প্রদর্শনী - ১৯৭১ শিরোনামে একটি প্রদর্শনীর আয়োজন করেন যার মাধ্যমে তহবিল গঠনের পাশাপাশি বিশ্ব বিবেকের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয় এবং বহি:বিশ্বের নিকট সাহায্য ও সহযোগীতা কামনা করা হয়।[১]



ইতিহাস

বাংলাদেশের চিত্রশিল্পীদের একটি বড় অংশ স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতে আশ্রয় নেন এবং সেখানে থেকে এদেশের মুক্তিকামী মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। সেসময় তাঁদের সহায়তা করার জন্য কলকাতা কেন্দ্রিক সাহিত্যিক, শিল্পী, বুদ্বিজীবীদের নিয়ে গড়ে ওঠে “বাংলাদেশ সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবি সমিতি”। এই সমিতি বাংলাদেশের এইসব চিত্রশিল্পীদের নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেন; যার দ্বারাএদেশের শিল্পীরা তাঁদের চিত্রকলার মাধ্যমে স্বদেশ-বন্দনা ও যুদ্ধে পাক-হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নির্মম অত্যাচার, গণহত্যা, ধর্ষণ এবং এগুলোর বিরুদ্ধে এদেশের মুক্তিকামী জনতার প্রতিরোধের চিত্র ফুটিয়ে তোলেন।।



অংশগ্রহণকারী শিল্পী ও তাঁদের শিল্পকর্ম

এই প্রদর্শনীতে বাংলাদেশের ১৭ জন শিল্পীর ৬৬ টি চিত্রকর্ম স্থান লাভ করে:

* আবুল বারাক আলভী – মা ও শিশু
* গোলাম মোহাম্মদ- সূর্য বিলোপ
* অঞ্জন বনিক – রক্তাক্ত বাংলাদেশ
* বরুন মজুমদার – বাংলাদেশ
* বীরেন সোম – কান্না, দুঃস্বপ্ন, স্কেচ-১, স্কেচ- ২
* চন্দ্র শেখর দে – নিষ্পাপ শিকার, চঞ্চল পাখি, স্কেচ-১, স্কেচ- ২
* বিজয় সেন- জেনোসাইড, স্কেচ-১, স্কেচ- ২
* দেবদাস চক্রবর্তী – ক্রুশবিদ্ধ মানবতা, স্বাধীনতার সৈনিক
* হাসি চক্রবর্তী – বাংলাদেশ-১, বাংলাদেশ-২, বাংলাদেশ-৩, বাংলাদেশ-৪, বাংলাদেশ-৫
* মুস্তফা মনোয়ার – একী ভবন, গর্বিতা মা, নারী এবং পশু, বাংলাদেশ-১, বাংলাদেশ-২, বাংলাদেশ-৩, স্মৃতি, ভূমি
* নাসির বিশ্বাস – ধর্ষন
* নিতুন কুণ্ডু- বাংলাদেশ’৭১, সাহায্যের জন্য কান্না
* প্রাণেশ মন্ডল – শরনার্থী, সবুজ সোনালী জমিতে এলোপাতাড়ি গুলি, স্কেচ-১, স্কেচ- ২
* কামরুল হাসান – কম্পোজিশন-১, কম্পোজিশন-২, বাংলাদেশ- গনহত্যার আগে, বাংলাদেশ- গনহত্যার পরে, এপ্রিলের পূর্ণ চাঁদ।
* কাজী গিয়াস উদ্দিন – শরনার্থী-১, শরনার্থী-২, শরনার্থী-৩, শরনার্থী-৪, শরনার্থী-৫, দুর্যোগ।
* রঞ্জিত নিয়োগী – ভয় এবং মৃত্যু, কালো দিগন্ত, মানবতার অবমাননা, উদিত সূর্য আমাদের, স্বাধীনতার জন্য।
* স্বপন চৌধুরী - বাংলাদেশ- ১, বাংলাদেশ- ২, বাংলাদেশ-৩, স্কেচ-১, স্কেচ- ২, স্কেচ-৩, স্কেচ- ৪, স্কেচ-৫, স্কেচ- ৬, স্কেচ-৭, স্কেচ- ৮, স্কেচ-৯, স্কেচ- ১০।



প্রদর্শনীর স্থান ও তারিখ

ঐতিহাসিক এই প্রদর্শনীটি প্রথমে কলকাতায় এবং পরে দিল্লিতে অনুষ্ঠিত হয়। কলকাতায় এই প্রদর্শনীটি বিড়লা একাডেমীতে অনুষ্ঠিত হয়।[২] এটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয়ে ১৩ তারিখ পর্যন্ত চলে।



সূত্র
*[১], [২] আঁকার আনন্দ নিয়েই বাঁচি - শিল্পী বীরেন সোম। দৈনিক সমকাল; ৪ অক্টোবর ২০১১; পৃষ্ঠা: কালের খেয়া।



... ... ... ... ... ... ...



উইকী-তে আমার সংযোজিত নিবন্ধ থেকে...
আসুন উইকী সমৃদ্ধ করে অন্তর্জালে এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করি...
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×