somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছায়া-১

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভার্সিটির পুকুরপাড়ে বসে আছি। চুপচাপ আকাশ দেখছিলাম। পানিতে এসে মিশেছে বিকেলের আকাশটা। কাল আকাশ। চারপাশে বাতাস হচ্ছে। বৃষ্টি নামবে নামবে ভাব। মন খারাপের কাছে হার মেনে পরাজিত সৈনিকের মত বসে আছি যুদ্ধক্ষেত্রে। সবাই দৌঁড়ে হলে ফিরে যাচ্ছে। দূর থেকে সিফাত ডেকে বলল- "শিহরণ ওইখানে থাকিস না। পানিতে পড়ে যাবি।" আমি কোন উত্তর দিলাম না। আমি সাঁতার জানতাম না। ভয়টা আমারও ছিল। কিন্তু আগে, এখন নেই। শুনেছি অনিচ্ছায় পানিতে পড়ে মারা গেলে নাকি স্বর্গে যাওয়া যায়। সত্য মিথ্যা জানি না। মনে হচ্ছিল যদি সত্যিই পড়ে যেতাম; কিন্তু অনিচ্ছায়। ইচ্ছা করে মরার ইচ্ছা আমার নাই। আমাকে চুপ করে থাকতে দেখে সিফাত চলে গেল। সে জানে আমি চুপ হয়ে থাকার মানে একজন বাদে কারো সাধ্য নেই যে কথা বলাবে। আর সে বুঝে গেছে সেই একজন নেই বলেই আমি চুপ করে আছি। সিফাত যেতেই আমি একজনের ছায়া দেখলাম পানিতে। ছায়ার মত ধীরে ধীরে এগোচ্ছে আমার দিকে। মেয়েটার নাম ছায়া। ঠিক আমার ছায়ার মত মেয়েটা সবসময় আমার সাথে থাকে। পাশে থাকলে তো থাকেই আর না থাকলে পকেটে সে সবসময় অন থাকে। একের পর এক মেসেজ আর অভিমানের জ্বালাতন। যাই হোক দুই নাম্বার সিড়িতে পা ফেলতেই সে পিছলে পড়ে যেতে নিল। তারপর নিজে নিজেই হাত এদিক ওদিক করে ব্যালান্স করে নিল নিজেকে। কিছুদূর এসে আমার থেকে একটু দূরে বসল, ঠিক আমি যেভাবে বসে আছি সেভাবেই। আমি জানি এখন আমি যা যা করব সে সেগুলা নকল করবে৷ অন্যদিন হলে কিছু না কিছু করতাম, কিন্তু আজ কেন জানি ইচ্ছা করছিল না। তাই চুপচাপ বসে থাকলাম। দূর থেকে বলে উঠল-"সরি, আর এমন হবে না। এই দেখ কানে ধরলাম।" কিন্তু সে কানে ধরে নি, আমি জানি। কানে হাত দিয়ে সে আমাকে মুখ ভ্যাংচাচ্ছে। ছোটবেলার অভ্যাস টা এখনো যায় নি। হঠাৎ বৃষ্টি শুরু হল। মেয়েটার ঠান্ডাতে সমস্যা আছে আমি জানতাম। একটু ভিজলেই অবস্থা খারাপ হয়ে যায় ওর। তবুও দেখি সে বসেই আছে। আমার ভাল লাগছিল না যেয়ে বলতে, শাসন করে হলে ফিরায়ে দিতে। প্রতিদিনই তো তাই করি, আজ না হয় একটু ব্যতিক্রম হোক। এতকিছুর পরও যখন আমি চুপচাপ বসে আছি, ছায়া কিছুটা এগিয়ে আসল। তারপর বলল- "আর হবে না তো বাবা। এতক্ষণ রাগ করে থাকতে হয় না।" আমি বলে ফেললাম-" আমি ঠিক আছি, বাবুটা।" থমকে গেল ছায়া। কতদিন পর ডাকটা টা শুনল সে! সে অবাক হয়ে তাকিয়ে থাকল কিছুক্ষণ। আমি কি ভুল কিছু বলে ফেলেছি? নিজেকে প্রশ্ন করলাম, উত্তর পাই নি।
তারপর মেয়েটা আমার পাশে এসে বসল। হাতের উপর হাত রেখে বলল-"একটু জায়গা দিবি আমাকে?" আমি চুপ করে থাকলাম। উত্তর না পেয়ে আবার বলল-"বেশি না, কাধে মাথা রাখার জায়গাটুকু হলেই হবে।" এই বলেই সে কাধে মাথা রাখল। ছায়া কাঁপছে, খুব বেশি কাঁপছে। হাতটা চেপে ধরে ওকে বললাম-"চল তোকে হলে রেখে আসি। আর ভিজিস না।"
- উহু, আর একটু থাকি। হয়ত কোনদিন আর এই সুযোগ হবে না।
আমি আটকালাম না। আসলেও এই সুযোগ টা হয়ত আর আসবে না। কাঁদছে নাকি টের পাই নি। সব পানি মিশে একাকার হয়ে গিয়েছে পাঞ্জাবিতে। কোনো সিনেমার মত হঠাৎ বৃষ্টি থেমে যায় নি, মেঘ কেটে রংধনুও উঠে নি। আকাশ হাসতে পারে নি। কিন্তু আমি হাসছি, সহস্র বছর পর আমি হাসছি।।।।।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×