somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'দোয়া কোরো, শুক্রবার আস্‌লেই ভয় লাগে'

০৯ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেহেদী হাসান
শুক্রবার এলেই মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বাংলাদেশিদের আতঙ্ক বেড়ে যেত। এই বুঝি জুমার নামাজের পর তাঁদের ডাক পড়ে! ২০০৮ সালে মামলার রায় হওয়ার পর এভাবেই আতঙ্কের প্রহর কাটিয়েছেন টাঙ্গাইলের সখীপুরের শফিকুল ইসলাম। গত শুক্রবার দুপুরে রিয়াদে শিরশ্ছেদ হওয়া আট বাংলাদেশির একজন তিনি। তাঁর মামাতো ভাই শাহজাহান গতকাল শনিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, শুক্রবার সকালেও ফোন করেছিলেন শফিকুল। তিনি বুঝতে পারেননি যে আর কোনো দিন কথা বলার সুযোগ পাবেন না। কাঁদতে কাঁদতে শফিকুল বলেছিলেন, 'দোয়া কোরো। শুক্রবার আস্‌লেই ভয় লাগে।'
শাহজাহান বলেন, 'গত কয়েকটা বছর সরকারের দুয়ারে দুয়ারে ঘুরছি। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী_কারো সঙ্গে দেখা করতে পারি নাই। কত জনরে বলছি, একজন আইনজীবী নিয়োগ দেও। হ্যারা একতরফা রায় পাইতাছে। একজন আইনজীবী পাওয়ার অধিকার কি নাগরিক হিসেবে আমাদের ছিল না?'
শাহজাহান বলেন, 'আমরা আপস করতে চাইছি। ওই পক্ষ বলেছে, এক কোটি টাকা লাগব। আমরা এত টাকা পাব কই? ২০০৯ সালে ওই টাকার জন্য আমরা সংবাদ সম্মেলনও করছি। কিন্তু টাকা দিচ্ছি, দেব করে আর দেয় নাই।' শাহজাহান বলেন, 'আমরা নিজেরাই সৌদিতে উকিল ঠিক কইরা আপসের উদ্যোগ নিছিলাম। কিন্তু এর মধ্যে শিরশ্ছেদ কইরা দিল।'
শাহজাহান বলেন, 'এমন না যে, ওই বাংলাদেশিরা মিসরীয় গার্ডরে ইচ্ছা কইরা মারছে। মামলার কাগজ দেইখা আমি যা বুঝছি তা হইল, ওরা তার চুরি করতেছিল গোডাউনে। এর মধ্যে মিসরীয় গার্ড আইসা পড়ে। সে ধাওয়া দিলে বাংলাদেশিরা তারে চড়-থাপ্পড় দিয়া বাইন্ধা রাখে। পরদিন গিয়া দেখে মইরা রইছে।'
শাহজাহান আরো বলেন, 'ওই পক্ষের একজন লোক মরল। আর এর জন্য আটজন বাংলাদেশিরে শিরশ্ছেদ করল। কার কী ভূমিকা ছিল রায়ে বলা হয় নাই। সবাই সাক্ষী দিছে, ওরা ঘটনার সময় ছিল। আর এর মধ্যেই রায়।'
বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শাহজাহান বলেন, নিম্ন আদালতের রায়েই তাঁদের শিরশ্ছেদ হয়েছে। আদালতে ওই রায় আইনগতভাবে পুনর্বিবেচনার সুযোগটুকুও তাঁরা পাননি।
শাহজাহান বলেন, ২০০৮ সালে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশিদের স্বজনরা সবাই জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি সরকারের কাছে অভিযুক্তদের প্রাণ ভিক্ষার আবেদন করেছিল। এরপর সৌদি সরকার নিহত মিসরীয়র সঙ্গে আপস করার জন্য সুযোগও দিয়েছিল। কিন্তু টাকা জোগাড় করা আর আপসের প্রস্তুতির মাঝেই সব শেষ হয়ে গেছে।

মূল লেখাঃ কালের কণ্ঠ
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×