ছন্দহীন ও ছন্দ
দুটিতেই দ্বন্দ ।
ছন্দহীনকে ছ্ন্দ বলে যে ডেকে
কবিতায় ছন্দ আনো আজ থেকে।
ছন্দে মিল আছে আর আছে তাল
শুনতে লাগে মিষ্টি, ভীষন সরল ।
ছন্দ গতিময় নিয়ে তাই আসে প্রাণ
তাইতো ছন্দে লেখা হয় সব গান।
ছন্দ মন ছোঁয়, ছন্দেই আসে ঢেঊ
ছন্দহীন কবিতা পড়েনা তাই কেউ।
ছন্দহীন ডেকে বলে শোনরে ছন্দ
ছন্দহীন কবিতা মোটে নয় মন্দ।
ছন্দ শিশুতোষ, ছন্দ যে পলকা
ছন্দ কবিতা শুনতে তাই হাল্কা।
কবিতায় রবে যে বিমুর্ত ভাবনা
ছন্দে সে কথা ঠিক বলা যায় না।
কবিতা ভাষার সুচতুর কারুকাজ
ছন্দ কবিতার চল নাই তাই আজ।
কবিতার দুটি রুপ গদ্য আর পদ্য
দুই রুপে কবিতাকে করে অনবদ্য।
ভাল লাগে যা এই মনটা ছুঁয়ে যায়
ছন্দ না হল তাতে কিবা এসে যায় ।
বল শুনি তবে কার কি যে পছন্দ
ছন্দহীন কবিতা না কবিতায় ছন্দ ?
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।