somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদুর রহমান
আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

অপদার্থের বাস যুগ যুগ ধরে

১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুম্মন,আমার বন্ধু।দৈনিক চির প্রতিবাদী কন্ঠের সাধারণ সম্পাদক।বন্ধু আমার একদিন সকাল বেলা অফিস যাচ্ছিলো।বন্ধু বাসে উঠে লক্ষ্য করলো সকল সিট ফিল্ড আপ।কিন্তু তাতে কি লোকাল পরিবহনে তো দাঁড়িয়ে যাওয়ার অপশন আছে তাই সমস্যা নেই।সে বাসে উঠে দাঁড়িয়ে থাকলো।এমন সময় বাসে বসে থাকা একজন মহিলা যাত্রী ড্রাইভারকে বেশ তুচ্ছ্য তাচ্ছিল্য করছিলো।উনি বলছিলেন, এটা যায় না কেন;চাকা ঘোরে না কেন;বাসের মালিক কি টাকা দেয় না;দুনিয়ার মানুষ অফিস করবে না ব্লা ব্লা ব্লা।জুম্মন খুব মনোযোগ দিয়ে মহিলার কথাগুলো শুনছিলো।হঠাতই সবাই মিলে বাস ড্রাইভারকে ঝাড়ি দিতে শুরু করলো ।জুম্মন বললো,আমি অবাক হয়ে গেলাম।একজন বাস চালক বলে কি তার আত্মমর্যাদা নেই?সেও তো মানুষ।একজন শিক্ষিত মানুষ হয়ে অন্য একজন শিক্ষিত মানুষকে এভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিৎ না।না আমিও মোটেও সহ্য করতে পারছিলাম না।তারপরও আমি নীরব হয়ে থাকলাম।সকাল সকাল কারই বা ভালো লাগে ঝগড়া,চেঁচা-মেচি করতে?

আমার গন্তব্য আসলে আমি বাস থেকে নেমে যাই।বাস থেকে নামা মাত্রই আমার সামনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে।আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনার?তিনি বললেন,বাবারে আমার মনে খুব কষ্ট।আমি বললাম,তাহলে সামনে আসুন।দশক দম সামনে টঙ্গের দোকানে গিয়ে বসলাম।চায়ের অর্ডার দিলাম সেই লোকটা আর আমার জন্য।দোকানদার সাহেব চা তৈরি করলেন আর তারপর চায়ে চুমুক দিতেই লক্ষ্য করলাম একটু দূরে একজন মহিলা কারও অপেক্ষায় দাঁড়িয়ে আছে।কিন্তু তার মধ্যে বেশ অস্থির ভাব।আমি সেদিকে চোখ রেখে লোকটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এবার বলুন।তিনি বলতে শুরু করলেন,আমার একজন মেয়ে আছে।জন্মের পর থেকে তার জন্য যা যা দরকার বাবা হিসেবে আমি সেসব কর্তব্য পালন করেছি কোন কোন ক্ষেত্রে সাধ্যের বাহিরে গিয়েও।কিন্তু মেয়েটা আমার আমাকে না জানিয়েই বিয়ে করে ফেলেছে।এখন সে যে ছেলেটার সাথে থাকে সে ছেলেটা দুইদিন পরপর তাকে মারে তার সাথে মন্দ আচরন করে।কিন্তু কেন?কারন ছেলেটা একটা ব্যাবসা করতে চায় আর সে জন্য প্রয়োজন দুই লক্ষ টাকা।আমি কষ্ট করে দেড় লক্ষ জোগাড় করেছি কিন্তু বাকি পঞ্চাশ এখনো জোগাড় করতে পারিনি।এখন আমি কি করবো আমাকে একটু সাহায্য করুন না হলে আমার মেয়েকে ও আস্ত রাখবে না।আমি বললাম,এই নিন আমার কার্ড ।আগামীকাল আমার অফিসে এসে দেখা করবেন আমার সাথে।লোকটি চলে গেল।

মুখ ঘুরাতেই চোখের পলকে মেয়েটি কোথায় যেন হারিয়ে গেল কে জানে!আমি অফিসে চলে গেলাম।গেটে প্রবেশ করতেই সিকিউরিটি অফিস্যার নিজাম এসে, আস সালামুয়া'লাইকুম স্যার।আমি চলা অব্যহত রেখে বললাম, অয়া'লাইকুমুস সালাম।কেমন আছেন?আলাহ রাখছে ভালো, স্যার।আমি আমার কক্ষে রওয়ানা হলাম।আমার অফিস সহকারীরা আমাকে দেখে স্বসম্মানে দাঁড়িয়ে গেলেন।আমি সবাইকে বসতে বললাম।সবাই বসে পড়লো।আমি আমার কক্ষে প্রবেশ করলাম।কাঁধে থাকা ব্যাগটি টেবিলের একপাশে রেখে হাত-মুখ ধুয়ে নিলাম।টেবিলের ওপর তাকিয়ে দেখি খাবার পৌঁছে গিয়েছে। পিওন এসে কখন যে কফি রেখে গেল টেরই পেলাম না।আমি জানালার দিকে মুখ করে কফিতে চুমুক দিলাম আর ভাবতে শুরু করলাম, আসার পথে আজ যা যা ঘটেছিলো।

বাসের ঐ মহিলা বাস ড্রাইভারকে কারনে নাকি অকারনে গালমন্দ করছিলো?আমার মনে হলো আচ্ছা ঐ মহিলা যদি এমনভাবে কথা না বলতেন তাহলে কি হতো?সবাই নীরব থাকতো।বেশী সময় ধরে বাস ড্রাইভার বাস থামিয়ে রাখতো।মানুষের অফিসে যেতে দেরী হতো।তাহলে একজন বাসওয়ালা কি কম বয়স্ক মানুষ?না তিনি যথেষ্ট বুঝের কিন্তু তিনি মানুষের কথা না ভেবে শুধু শুধু কেন নিজের কথা ভাবছেন?কারন তিনি কি লোভ করেন,তার মনে কি কৃপণতা বিদ্যামান? কিন্তু তিনি করবেন তো কি করবেন?জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে এছাড়া তো তার কোন উপায়ও নেই।মালিকই বা তাকে কয়টাকা দেয়!অন্যদিকে যাত্রীদের কথা আর কি বলবো, একদিন দুই দিন এভাবে প্রতিদিন অফিসে যতে লেট হলে বসের বকা-ঝকা শুনতে হবে আবার কোন কোন ক্ষেত্রে তো চাকরিও চলে যাবে।মোটকথা উভয় যদি একটা সমতায় চলে আসে তারপর? তারপর সমস্যা সমাধান হবে বলে মনে হবে কিন্তু উপায় কি ? উপায় সবারই অজানা।

অন্যদিকে যে লোকটা দুঃখভরাক্রান্তমন নিয়ে আমার কাছে এসেছেন তিনি কি একজন ভালো বাবা?যদি নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে মেয়েটাকে বড় করতেন তবে মেয়েটা বিয়ের আগে বাবার অনুমতি চাওয়ার প্রয়োজন মনে করতো।আর মেয়েটা কত বড় হয়েছে অথচ তার জ্ঞানবুদ্ধি হাঁটুর নীচেই থেকে গেছে।কারন সে আবেগের গোলাম।এই মেয়েটাকে যে ছেলেটা বিয়ে করেছে সে একটা মূর্খ।সেও মেয়েটার মত আবেগের গোলাম।তা না হলে ভবিষ্যতের কথা মাথায় রেখে উপযুক্ত হয়ে মেয়েটাকে সে বিয়ে করতো। কিন্তু সে যদি মেয়েটির মাধ্যমে উপযুক্ত হতে চায় তাহলে তার মর্যাদা কিছু থাকলো?টাকা যেমন মানুষের প্রতি সম্মান জোগায় তেমনি অসম্মানও।
সে হয়তো আগে থেকেই এটা ভেবে রেখেছে যে তার সম্মানের প্রয়োজন নেই নতুবা নতুন করে জন্ম নিয়েছে এই বোধ।

একটা মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে এতো অস্থির কেন?রাস্তাঘাটে অস্থিরতা নিয়ে চলতে নেই কারন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না।
জুম্মন বললো, এদেশে আমরা ১৬-১৭ কোটি মানুষ।একজন একটি করে ভুল করলে ১৬-১৭ কোটি ভুল হয়ে যায়।এসমস্ত ভুল জনগণকে দিয়ে সংশোধন সম্ভব নয়।কারন যুগ যুগ ধরে কর্তৃত্ব বন্দী হয়ে আছে অপদার্থেদের হাতে।আর একটি দেশের কর্তৃত্ব যখন অপদার্থদের হাতে চলে যায় তখন দেশের উন্নয়নের চেয়ে ক্ষতিই হয় সবচেয়ে বেশী।কারন অপদার্থরা হয় ক্ষমতালোভী, স্বার্থান্বেষী ধরনের।দেশ -জাতি মরে যাক-তাদের মস্তিস্ক কাকে খাক তাতে ন্যূনতমও মাথা ব্যাথা নেই।আর সেজন্য গলা ফাটিয়ে মূল্যবোধের উন্নয়নের কথা বললেও ঘর থেকে বের হলেই দেখা যায় এটা আসলে বেঁচে নেই।

_মাহমুদুর রহমান
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

লিখেছেন রাবব১৯৭১, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
==========================
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও বাঙালির মুক্তির অগ্রদূত। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও... ...বাকিটুকু পড়ুন

এপস্টেইনের এলিট: ইসরায়েলের মিডিয়া নিয়ন্ত্রন এবং প্রপাগাণ্ডা

লিখেছেন শ্রাবণধারা, ১৭ ই মার্চ, ২০২৬ ভোর ৬:৩৮


ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন, "ইসরায়েল অবৈধ বসতি স্থাপনকারী, ঔপনিবেশিক শক্তির একটি প্রজেক্ট। এটি ঐতিহাসিক প্রক্রিয়ায় গড়ে ওঠা স্বাভাবিক রাষ্ট্র নয়, বরং রাজনৈতিক ও সামরিক শক্তির দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যবস্থা"। এ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পিতা তোমার জন্মদিনে জানাই শুভেচ্ছা

লিখেছেন ইসিয়াক, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩৬


কার ডাকেতে টগবগিয়ে ফুটলো বাংলাদেশ
কার ডাকেতে বিজয় ছিনিয়ে  মুক্ত হলো স্বদেশ?

কার ডাকেতে সমবেত হয়েছিলো দীপ্ত তরুণেরা,
কার ডাকেতে দ্বিধা ভূলে একত্রিত  তারা?

কার ডাকেতে অসাম্প্রদায়িক হলো আমার প্রিয় দেশ
কার ডাকেতে স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

রাস্তার ডাক ও স্মৃতির চাকা: দু-চাকার ঈদযাত্রা যখন আবেগের নাম

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৪২

প্রতি বছর ঈদের ছুটি কাছে এলেই শহরের চেনা রাজপথগুলো এক অন্যরকম রূপ নেয়। চারদিকে এক অস্থির অথচ আনন্দময় ব্যস্ততা। আজ সকালে অফিসের উদ্দেশ্যে বের হয়েই চোখে পড়ল সেই চিরচেনা দৃশ্য—সারি... ...বাকিটুকু পড়ুন

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

×