somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাত শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কিছু কথা

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত শিবির এখন সারা দেশে যে তাণ্ডব চালাচ্ছে তার প্রধান শিকার হল দেশের হিন্দু সম্প্রদায় ও সাধারণ মানুষরা। জামাত-শিবিরের এই তাণ্ডবের শুরু হয় যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়ের পর থেকে। যদিও এই তাণ্ডবের সূচনা হয় ফাঁসির বিপক্ষে অবস্থান নিয়ে কিন্তু পরে তা পরিবর্তিত হয় ‘নাস্তিক’-এর ফাঁসির দাবি এবং ‘ইসলামের অবমাননা’-এর দাবিতে। যে ইসলামের নাম নিয়ে তারা আন্দলনে নেমেছে সেই ‘ইসলাম ধর্মের অবমাননা’-এর দোহাই দিয়ে যখন জামাত-শিবির হিন্দু বাড়িতে আগুন লাগায়, মন্দির ভাংচুর করে, প্রতিমা ভেঙ্গে দেয়, নিরপরাধ হিন্দুরের মেরে ফেলে তখন কি হিন্দু ধর্মের অবমাননা হয়না? নাকি হিন্দুদের ধর্মটাকে ধর্ম বলে মনে হয়না? তবুও হিন্দু ধর্মাবলম্বীদের উপর এই আক্রমনের কারনে হিন্দু ধর্মাবলম্বীদের এখন কি করা উচিত? তারাও কি এখন চাচ্ছে না ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হক?

আমাদের ধর্মে অন্য ধর্মের প্রতি ও অন্য ধর্ম পালনকারী লোকদের প্রতি সম্মান দেখাতে বলা হয়েছে। যে যার ধর্ম নিয়ে থাকুক, পালন করুক, তাতে আমাদের নাক গলানোর কি আছে? আমরা সংখ্যাগরিষ্ঠ বলে তাদের উপর আমাদের নির্যাতনের অধিকার তো নেই। তাদের ধর্মের প্রতি আমাদের সম্মান দেখানোর কথা, আমরা আমাদের মত সম্মান দেখাব। কিন্তু আন্দোলনের নামে এই নির্যাতন কেন? অন্য দৃষ্টিকোণ দেখলে এটা কি আমাদের নিজেদের ধর্মের অবমাননা না? জামাত শিবির কি আমাদের শান্তির ধর্ম ইসলামের নামে ভাংচুর, হরতাল, পুলিশ হত্যার মত সহিংস কাজ করে আমাদের ধর্মের মর্যাদা নষ্ট করছে না? বাহিরের রাষ্ট্রের কাছে, অন্য ধর্মাবলম্বীদের কাছে কি আমাদের ধর্মের ব্যাপারে ভুল তথ্য যাচ্ছেনা। এটা কে কি অবমাননার মধ্যে ধরা যায়না? তাহলে কি এর জন্য জামায়াতে ইসলামের সদস্যদের বিচার হওয়া উচিৎ না? এদের কারনেই এখন টুপি দাড়ি সহ মানুষ দেখলে আড়চোখে তাকায়। যাদেরকে টুপি দাড়ির থাকার কারনে আগে মানুষ সম্মান দেখাত সেই টুপি দাড়ির কারনেই এখন তারা সবার কাছে সন্দেহের পাত্র হয়ে দাঁড়িয়েছে। কারা টুপি দাড়ির এই সম্মান নষ্ট করেছে? এর কারনে কি ইসলামের দুইটা সুন্নতের মর্যাদা নষ্ট হয়নি? হয়েছে। তাহলে এর জন্য যারা দায়ি তাদের কি বিচার হওয়া উচিৎ না? ‘ইসলাম অবমাননা’-র জন্য যে ফাঁসির দাবিতে তারা মাঠে নেমে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে সেই ফাঁশি কি এখন তাদেরই হওয়া উচিৎ না?

আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যারা এখন জামাত-শিবিরের সাথে এই আন্দোলনে যুক্ত হয়ে তাদের হয়ে গাড়ি ভাংচুর করছে, দোকান পাটে আগুন দিচ্ছে, লুট করছে, গাছ কেটে রাস্তা বন্ধ করে দিচ্ছে, রেলের লাইন উপড়ে ফেলার মত সহিংস কাজ করছে, তাদের মধ্যে কয়জন সময়মত ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকমত অথবা আদৌ ১ ওয়াক্তও পড়ে? আমার সন্দেহ আছে পড়ে কিনা। এইসব পোলাপানেরা ৫ কালেমার কয়টা এখনও মনে রাখছে এরা কে জানে! আর শেষ কবে যে কোরআন শরীফ পড়ছে তা হয়ত নিজেই ভুলে গেছে। হয়ত কোরআন শরীফ পড়াও ভুলে গেছে। এইসব ‘মুসলমান’ গুলা যে কি বুঝে আর কততুকু কি জেনে জামাতের সাপোর্টে কথা বলে তা আমার মাথায় আসে না। জামাত শিবির কি বুঝায় বা না বুঝায় তা খুব ভাল করে বলতে পারবে যারা আগে মাদ্রাসায় পড়েছে। তাই অনেকেই জামাতের ব্রেইনওয়াশের শুরুতে বুঝতে পেরে সরে যায়। আর যারা সরে না তারাই শেষ পর্যন্ত জামাতের সাথে টিকে থাকে। এদেরকেই টুপি দাড়ি সহ আন্দোলনে দেখা যায়। আরও কিছু পোলাপানকে দেখা যায় যারা টুপি দাড়ি ছাড়া, তারা হল জামাতের ‘হুজুর’-এর কথায় ভুলে সদ্য যোগ দেয়া বেনামাজি পোলাপান। আর এইসব বেনামাজি পোলাপানের ধর্মের ব্যাপারে জ্ঞান খুবই কম, প্রায় শূন্যর কোঠায়। তাই তাদেরকে যে যখন ধর্মের বিষয়ে যা-ই বলে বিশ্বাস করে আর এরপর এইসব তথাকথিত বেনামাজি ‘মুসলমান’ গুলাই সবচেয়ে বেশি লাফালাফি করে এদের সব সমাবেশ, মিটিং, মিছিল, আন্দোলন যা যা হয় সবকিছুতে। এইসব পোলাপানেরাই হল জামায়াতে ইসলামের সবচেয়ে বড় হাতিয়ার কারন এদেরকে যা বুঝান হচ্ছে, এরা তা-ই বুঝতেছে, বিচার বিবেচনা করে কিছু বের করার মত ন্যুনতম জ্ঞান পর্যন্ত নেই এদের। তাই নিজেদের প্রয়োজন মত ব্যাবহার করে চলছে জামায়াতে ইসলামি নামক সংগঠনটি। তাই জামায়াতের সব মিটিং মিছিলে দাড়ি টুপি ছাড়াও কিছু পোলাপানকে লক্ষ্য করা যায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×