somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্র্যাক ইউনিভার্সিটি অথরিটির একটি নতুন সিদ্ধান্ত এবং আমার মতামত

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল আমি আর আমার এক বন্ধু ফুয়াদ ব্র্যাক ইউনিভার্সিটির পাঁচ নাম্বার বিল্ডিং-এর সামনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম। তখন ৩ টা ছেলে আসলো আমাদের কাছে কি ব্যাপারে যেন সাইন নিতে। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি এবং যে উত্তরটা শুনলাম তাতে মাথার চান্দি গরম হয়ে গেল। উত্তরটা হল আমাদের ভার্সিটি অথরিটি ঠিক করছে মেয়েরা আর হিজাবের নামে মুখ ঢাকতে পারবেনা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা যারা আছে তাদের সাইনই ওই ছেলেগুলা নিচ্ছিল এবং পরে তা নিয়ে অথরিটির সাথে যোগাযোগ করেছিল X(

আমাদের ভার্সিটিতে কিছু মেয়ে আছে হিজাব করে। কেউ কেউ হিজাবের নামে যা করে তা বাইচলামি ছাড়া আর কিছু না। আর খুবই অল্প কিছু আছে যারা সত্যিকার অর্থেই হিজাব করে, ঠিক যেভাবে করা উচিৎ সেভাবে। মুখ ঢাকে, কালো ঢিলাঢালা বোরখা পরে। তাদের চোখ ছাড়া আর কিছুই চোখের নাগালে আশে না। আমাদের 'মাননীয়' ব্র্যাক ইউনিভার্সিটি অথরিটি নাকি ঠিক করেছে তাদের এভাবে হিজাব করতে দেয়া হবে না। তারা ভার্সিটিতে মুখ ঢেকে হিজাব করতে পারবে না!!! মেয়েরা মুখ ঢেকে হিজাব করে ইউনিভার্সিটিতে আসলে অথরিটির সমস্যাটা কোথায় ব্যাপারটা আমার মাথায় ঠিক খেলতেছে না।

মেয়েরা এখন বলতে গেলে একদমই হিজাব করেনা। যা কিছু আছে বাবা মায়ের চাপে পড়ে করে তাদের হিজাব ঠিক হিজাবের মধ্যেও ধরা যায়না। কিছু আছে যারা খুব ইসলামিক ভাব ধারার ফ্যামিলি থেকে উঠে আসে বলেই তারা নিজে থেকে হিজাবে উৎসাহিত হয়। অবশ্য খারাপ ভাবে বললে বলা যায়, তাদের চক্ষু লজ্জা আছে বলেই তারা হিজাবে উৎসাহিত হয়েছে। যারা নিজেদেরকে এখন মডার্ন বলে প্রকাশ করতে চায় তারাই নিজেদেরকে যতটা সম্ভব আপিলিং করে উপস্থাপন করতে চায়। এতে হয়ত তাদের লজ্জা করেনা তবে রাস্তায় নামলে ছেলেদের মাথা কিন্তু ঠিকই আউলা ঝাউলা হয়ে যায়। আর মেয়েদের এই আপিলিং আত্ম-উপস্থাপনকেই হয়তবা সব ধরণের অপরাধের মূল বলে ধরে নেয়া যায়। তাই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুর'আন এ আল্লাহ্‌ বলেছেন, "এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ।" (সূরা আহযাব, ৩৩:৫৩)

আমাদের ধর্মে মেয়েদের নিজেদের শরীর আবৃত করে রাখার এই ব্যাপারটা শুধু মেয়েদের জন্যই না, ছেলেদের জন্যও ভাল। ছেলেদের জন্য ভাল কোন দিক থেকে এইবার সেইটা বলি। আমাদের আশে পাশে সবসময় এমন কিছু বাজে ছেলেপেলে থাকে যাদের প্রধান এবং এক মাত্র কাজই হল আশে পাশের মেয়েদের দেখলেই উত্যক্ত করে যাওয়া। ব্যাপারটা আসলেই খুবই খারাপ এবং শাস্তি যোগ্য অপরাধ কিন্তু মাথা ব্যাথার ওষুধ কি মাথা কেটে ফেলে দেয়া? অবশ্যই না। আশে পাশের অইশব পোলাপান তাড়ালেই ইভ-টিজিং বন্ধ হবে বলে আশা করাটা বোকামি বৈ কিছুই না। এক হাতে যেমন তালি বাজে না তেমনি এইটাও একা সম্ভব না। দুই পক্ষই দায়ি। আর এর সল্যুশনও আমাদের আল-কর'আনের সূরা আহযাবে দেয়া আছে। সেখানে আল্লাহ্‌ বলেছেন, "হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে। ফলে তাদের উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।" (সূরা আহযাব : ৫৯)।

অর্থাৎ শুধু এক পক্ষ থেকে ব্যাপারটা দেখলে তো সমস্যার সমাধান হবে না। বাইড়াইয়া সোসাইটি থেইকা আউল ফাউল পোলাপান ভাগাইলাম আর সোসাইটি শুদ্ধ হয়ে গেল, ব্যাপারটাতো অত সোজা না। নিজেরে মধু মাখায়ে উপস্থাপন করলেতো পিঁপড়া আসবেই। মধু না মাখাইলেই হয়।

যা হোক, আসল কথায় ফেরত আসি। আমাদের পবিত্র কুর'আনে আছে, "(হে নবী!) মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে ও তাদের লজ্জাস্থানের হিফাযত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তা ছাড়া নিজেদের আভরণ প্রদর্শন না করে।" (সূরা নূর : ৩১)। তো কেউ যদি নিজ থেকে নিজের লজ্জাস্থান আড়ালে রাখতে চায় তাহলে তাকে তা করতে না দেয়াটা কোন ধরণের বেয়াদবি? তারা ধর্মের ১০০ মানতে পারুক বা না পারুক কিন্তু চেষ্টাতো অন্তত করতেছে। আমরা সেই চেষ্টায় বাঁধা দেয়ার কে? একটি মুসলিম দেশে মুসলমানদের রীতিনীতি পালন করতে না দেয়া বা সেটা পালনে অনুৎসাহিত করাটা কি অপরাদের পর্যায়ে পড়ে না? অবশ্যই পড়ে।

শেষ কথা, ব্র্যাক ইউনিভার্সিটি অথরিটি যা ঠিক করছে মেয়েদের এই হিজাব না করার ব্যাপারে, আমি তার সাথে একমত না। আমি চাই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হোক, যার যার ধর্ম তাকে ঠিক মত পালন করতে দেয়া হোক। আমরা এইখানে পড়াশুনা করতে আসছি, নিজের ধর্ম পালনে বাধাপ্রাপ্ত হইতে আসি নাই।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×