somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শব্দ যোদ্ধা
বাস্তব জীবনে আমি খুব কম কথা বলতে আর চুপচাপ থাকতে পছন্দ করলেও লিখতে খুবই ভালোবাসি, সেটা যে কোন বিষয় নিয়েই হোক! তবে অবশ্যই যে বিষয়ে জানি সে বিষয় নিয়ে :)

ছোটগল্পঃ অপেক্ষা

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'বাবা, আমাকে একটা নীল রংয়ের সোয়েটার কিনে দিবা?'
বলেই শুভ্র করুন চোখে তার বাবার দিকে তাকিয়ে আছে জবাবের অপেক্ষায়।

সোবহান সাহেবের মনটাই খারাপ হয়ে গেল। বেশ ক'দিন ধরেই ছেলেটা একটা সোয়েটারের কথা বলছে, শীতকালও আসি আসি করছে। তাছাড়া এমনিতেই ছেলেটা কখনও কিছু আবদার করে না; কিন্তু এমন সময়ে আবদার করল যখন মাসের শেষ, হাতে হাজারখানেক টাকা ছাড়া আর কিছুই নেই। হরতাল অবরোধ এসবের কারনে ঠিকমত অফিসও হচ্ছে না। বেতন হওয়ার আগে পর্যন্ত পরিবারটাকে টেনে তো নিতে হবে। কি বলবেন এখন? চাইলেও ছেলেটাকে 'না' বলতে পারছেন না। আদরের ছেলেটা এত শখ করে একটা আবদার করল, না-ই বা করেন কি করে!

মন খারাপ ভাবটা লুকিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে সোবহান সাহেব বললেন, 'আজকে বিকালে কিনে দিব, ঠিক আছে বাবা?'
শুভ্র তার বাবার গলা জড়িয়ে ধরে গালে ছোট্ট একটা চুমু দিয়ে হাসি হাসি মুখে মায়ের কাছে চলে যাচ্ছে। মাকে বলতে হবে তো বাবা কিনে দেবে বলেছে!

সোবহান সাহেব ছেলের দিকে তাকিয়ে আছেন; কী সামান্য চাওয়া ছেলেটার, আর সেটা মেটাতেও তার হিমশিম খেতে হচ্ছে! মধ্যবিত্ত হয়ে জন্মানো যেন পাপের মত হয়ে দাঁড়িয়েছে; না পারা যায় ফকিরের চলতে কারন আত্মসম্মানবোধে লাগে, আবার না পারা যায় আগ-পিছ না ভেবে নিজের শখের কিছু কিনতে। সব কিছুতেই দোটানায় পড়ে থাকতে হয়। সোবহান সাহেব ভাবছেন আপাতত নিউ মার্কেট থেকে কম দামের মধ্যে সুন্দর একটা সোয়েটার কিনে ছেলেকে খুশি করবেন। মাস শেষে বেতন হলে নাহয় ভাল দেখে আরেকটা কিনে দেবেন। আগেতো শখটা পূরন করতে হবে। থাকলো দু'টা সোয়েটার... নষ্ট তো হবে না। পরের বছর আবারও পরা যাবে।

.

'একটু দেখে শুনে যেও, দেশের যা অবস্থা!' উদ্বেগের স্বরে বলল নিশা।
নিশার কাঁধে হাত রেখে অভয় দেয়ার স্বরে সোবহান সাহেব বললেন, 'আরে ধুর! টেনশন করো না, কিছু হবে না। এই দেশের জন্য এ আর এমন কি! রোজই তো এমন থাকে।' এই বলে বের হয়ে গেলেন। নিশা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে সোবহান সাহেবের দিকে। মানুষটা যেভাবে নির্ভয়ে হেঁটে যাচ্ছে, দেখে মনেই হয় না ভয়-ডর কিছু নেই। অথচ মাঝরাতে পানি খেতে উঠলেও নিশাকে ডেকে তুলে 'একা ভাল লাগে না' বা 'চল কিছুক্ষন গল্প করি' বলে।

.

বিকেলে অনেক খোঁজা খুঁজি হল। এ দোকান সে দোকান করে করে শেষমেশ নিউ মার্কেট থেকে অনেক দেখে শুনে সাড়ে তিন'শর মধ্যে মোটামুটি একটা সোয়েটার জোগাড় করে ফেলেছেন সোবহান সাহেব। এখন সোবহান সাহেবের মুখের দিকে তাকালে মনে হচ্ছে সাড়ে তিন'শ টাকায় বিশ্বজয় করে ফেলেছেন। অনেকদিন পর বোধয় কিছু কিনে এতটা খুশি হয়েছেন তিনি। এখন শুধু ছেলের হাতে তুলে দিয়ে তার হাসিমুখ দেখার অপেক্ষা।

সোবহান সাহেবের আর তর সইছে না, তাড়াতাড়ি একটা বাসে চেপে বসলেন। মানুষ জন কম। বাস ছুটছে প্রতিদিনের মত, থেমে থেমে। সোবহান সাহেব মনে মনে ঠিক করছেন কিভাবে এই সোয়েটারটা ছেলেকে হাতে দেবেন? এমন কোন ভাবে দেবেন যেন ছেলে অবাক হয়ে যায়। প্রথমে মন খারাপ করে ঘরে ঢুকলে কেমন হয়? এমন ভান করবেন যেন ছেলে দেখে বুঝে নেয় যে বাবা কিনতে পারে নি। পরে খাবারের টেবিলে ছেলের হাতে তুলে দেবেন, অথবা কাল সকালে স্কুল যাওয়ার আগে! নাকি অন্য কোনভাবে ছেলেকে অবাক করা যায়? নাহ, মাথায় আসছে না নতুন কিছু। সোবহান সাহেবের চোখ আনন্দে চকচক করছে। চারপাশের কোলাহল তার কানের আশপাশ দিয়ে চলে যাচ্ছে আর তিনি মনে মনে ছেলেকে অবাক করার নাটকের ছক আঁকায় ব্যস্ত! আর ভাবছেন তার ছেলেটা কিভাবে খুশি প্রকাশ করবে। ইশ! আদরের ছেলেটা কতই না খুশি হবে! আর এই সামান্য সাড়ে তিন'শ টাকার জিনিসটা কত না আনন্দময় স্মৃতির সাক্ষী হবে! শুভ্র এক সময় বড় হবে; এইসব ছোট ছোট ঘটনা মনে করে মুচকি হাসবে। কেমন হবে শুভ্র বড় হলে? চুলগুলো কি কোঁকড়াই থাকবে? লম্বায় কি সে আমাকেও ছাড়িয়ে যাবে! সোবহান সাহেব বিড়বিড় করে বললেন, ইশ কি আনন্দ, কি আনন্দ! ভাবতেই আনন্দে চোখে পানি চলে আসছে তার।

.

বাসটা চলতে চলতে শাহবাগ মোড়ে এসে থামল। ক'টা লোক উঠল, ক'জন নেমে গেল। বাসটা আবার চলতে শুরু করল। কিছু দূর আগাতেই হঠাৎ কি হল কে জানে, বাসটা হার্ড ব্রেক কষলো। চারিদিকে খুব হই হুল্লোড়, চিল্লাচিল্লি হচ্ছে। কারা যেন হঠাৎ কয়েকটা পেট্রোল বোমা ছুড়ে দিয়েছে বাসের ভেতরে। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, ছড়িয়ে পড়ছে সম্পূর্ন বাসে। সবাই যে যার মত ছুটছে জীবন বাঁচাতে। বাসের দরজা বন্ধ থাকায় বেশ ক'জন জানালার কাঁচ ভেঙ্গে লাফ দিয়ে বের হচ্ছে। এর মধ্যেই আগুন আরও ছড়িয়ে পড়েছে সারা বাসে। বাসের পনের থেকে বিশ জন যাত্রী এখনও আটকে আছে বাসের ভেতরেই। কারও গায়ে আগুন লেগে গেছে, কেউ হুড়োহুড়ির মাঝে পরে আহত হয়ে পড়ে আছে; সোবহান সাহেবও তাদের মধ্যে একজন। মানুষের হুড়োহুড়িতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। পায়ের হাঁড় ভেঙ্গে গেছে, মাথায় আঘাত পেয়েছেন। ব্যাথার কারণে চোখে অন্ধকার দেখছেন। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। যেভাবেই হোক বের হতে হবে এখান থেকে কিন্তু উঠে দাঁড়াতেও পারছেন যে এই অগ্নিকুন্ড থেকে বের হওয়ার চেষ্টা করবেন!

সোবহান সাহেব পেপারে মোড়ানো সোয়েটারটা বুকে চেপে বসে আছেন আর অপেক্ষা করছেন কেউ যদি তাকে বাঁচাতে আসে। তার চোখ বেয়ে টপটপ করে জল পড়ছে। এইবার বুঝি ছেলেটাকে আর তার শখের নীল সোয়েটারটা দেয়া হল না! ছেলেটা তো অপেক্ষা করে থাকবে। এই তো কিচ্ছুক্ষন আগেই চকচকে চোখে ছেলের হাসির ছবি আঁকছিলেন আর এখন মনে হচ্ছে আদরের ছেলেটার মুখে হাসি ফোটানো হল না! গোলা জড়িয়ে ধরে ছেলের গালে চুমু খাওয়া হল না!

আগুনের উত্তাপ বাড়ছে খুব দ্রুত। কেউ এগিয়ে আসছে না তাকে বাঁচাতে। ঘরে রেখে আসা ছেলে আর স্ত্রীর কথা ভেবে সোবহান সাহেব কাঁদছেন অঝর ধারায়। হয়ত বা আর দেখা হবে না তাদের সাথে। শেষ কিছু সময়ের জন্য মনে করার চেষ্টা করছেন কিছু সুখের স্মৃতি; ছেলের প্রথম হাঁটতে শেখা, তার মুখে প্রথমবারের মত বাবা ডাক শোনা, ছোটখাটো খুনসুটি, নিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে চুমু খাওয়া, হঠাৎ ভয় দেখানো, অবাক করে দেয়া। নাহ, কিছুই মনে করতে পারছেন না তিনি। চোখের সামনে আগুন ছাড়া আর কিছুই আনতে পারছেন না। প্রকৃতি হয়ত চাচ্ছে না এ অগ্নিস্নান কোন সুখস্মৃতি দিয়ে শেষ হোক।

বাসের ছাঁদ থেকে আগুনের একটা শিখা এসে পড়েছে সোয়েটারটায়। শিখাটা ঝেড়ে ফেলে সোবহান সাহেব সোয়েটারটা বুকে চেপে ধরে রেখেছেন। আর যাই হোক, এটাকে হাত ছাড়া করা যাবে না। যদি কোনভাবে বেঁচে ফেরা হয় তবে... প্রচণ্ড উত্তাপে দরদর করে ঘামছেন সোবহান সাহেব। চোখে সবকিছু ঝাপসা দেখতে শুরু করেছেন তিনি। হাল ছেড়ে দিয়েছেন। শরীরের সব অণুগুলো যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। বাম পাশ থেকে হঠাৎ কিছু একটা ভাঙ্গার শুনেছেন বলে মনে হল। সোবহান সাহেব জ্ঞান হারালেন।

.

রাত বাজে সাড়ে এগারোটা। শুভ্রকে কোলে নিয়ে নিশা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মানুষটা এতক্ষন করছে কেন বাসায় ফিরতে? কখনও তো এমনটা হয় না। দেরি হলে আগে থেকে ফোন করে জানিয়ে দেয় 'দেরি হবে, টেনশন করো না'। আজকে ফোনও করে নি। ফোন করেও নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। সেই যে বিকেলে বের হল আর কোন খোঁজ নেই। কি হল মানুষটার? মনের মধ্যে আজে বাজে চিন্তা আসছে। নিশা সেগুলোকে পাত্তা না দেয়ার চেষ্টা করছে। মানুষটা যেখানে আছে, ভাল আছে নিশ্চই; হয়ত মোবাইলে চার্জ শেষ বলে ফোন করতে পারছে না এই আর কি। চলে আসবে একটু পর।

শুভ্র কোল থেকে নেমে নিচে দাঁড়িয়েছে। প্রায় বারোটা বাজতে চলল। পাশ থেকে শুভ্র জিঙ্গেস করল,
- মা, বাবা কোথায়?
- তোর জন্য সোয়েটার কিনতে গেছে
- নীল?
- হ্যাঁ। তুই না বলেছিস নীল কিনতে।
শুভ্রর চোখে আনন্দ ঝলমল করে উঠল। যাক, বাবা তাহলে সত্যি সত্যি-ই কিনে দিচ্ছে। কাল তাহলে নীল সোয়েটারটা পরেই স্কুলে যাবে শুভ্র।
- কখন আসবে বাবা?
- এইতো একটু পর চলে আসবে রে বাবা।

শুভ্র অপেক্ষা করছে। অপেক্ষা করছে তার মা ও। শুভ্রর অপেক্ষা আনন্দময় আর নিশার অপেক্ষায় শংকা। কখন ফিরবে মানুষটা?

নিশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার দিকে। অপেক্ষায়, এই বুঝি মানুষটা আসলো। হঠাৎ টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠেছে। নিশা মোবাইলের কাছে গিয়ে দেখল অপরিচিত নাম্বার। কল রিসিভ করতে ভয় ভয় করছে নিশার। কলটা ধরবে নিশা...?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×