আর ক'দিন পরই তো আসছে ১৬ই ডিসেম্বর। আমাদের বিজয় দিবস। বিশেষ এই দিনের জন্য আপনার কি কি স্পেশাল প্ল্যান আছে তা তো জানি না, তবে আপনার এই দিনকে স্মরণীয় করে রাখতে আমাদের আছে দুইটি বিশেষ প্ল্যান।
১) বিশ্বরেকর্ড - লাল সবুজের বিশ্বজয়ঃ আমাদের দেশের বেসরকারি মোবাইল অপারেটর রবি আয়োজন করেছে "বিশ্বরেকর্ড - লাল সবুজের বিশ্বজয়" নামক এক ইভেন্টের। ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বিশ্বের সবচেয়ে বড় হিউম্যান ফ্ল্যাগ গড়ার উদ্দেশ্যে আয়োজিত এই ইভেন্টে যোগ দিন, রেকর্ড গড়তে সাহায্য করুন। বিজয় দিবসে বিশ্বের সবচেয়ে বড় হিউম্যান ফ্ল্যাগ গড়ে বাংলাদেশকে তুলে ধরুন সারা পৃথিবীর সামনে। চলুন দেশকে নিয়ে যাই অনন্য এক উচ্চতায়। আরেকবার প্রমান করি আমাদের দেশকে আমরা কতটুকু ভালবাসি। আমরাই করব লাল সবুজের বিশ্বজয়। একসাথে গড়বো সবচেয়ে বড় জাতীয় পতাকার বিশ্বরেকর্ড। অংশগ্রহন করুন আমাদের সাথে।
স্থান – ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড
সময় – সকাল ১০টা থেকে দুপুর ২টা
তারিখ – ১৬ ডিসেম্বর, ২০১৩
ফেসবুক ইভেন্ট লিংক এখানে
এই ইভেন্টের অফিসিয়াল সাইট ভিসিট করুন http://www.bdworldrecord.com
অসংখ্য মানুষ একসাথে তুলে ধরবো বাংলাদেশের পতাকা, গড়বো সবচেয়ে বড় বিশ্বরেকর্ড। চলে আসুন ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড এ এবং হয়ে যান ইতিহাসের সাক্ষী।
সবাইকে আমন্ত্রণ করুন এবং ছড়িয়ে দিন লাল সবুজের বিশ্বজয়।
২) জাতীয় সঙ্গীতে বিশ্বরেকর্ড করবে বাংলাদেশঃ আমাদের মহান বিজয় দিবসে জাতীয় সঙ্গীত গাইবে ৩লাখ বাঙালি আর জানবে বিশ্বের ৬শ কোটি মানুষ। এমন একটি আয়োজন করা হয়েছে মানিক মিয়া সংলগ্ন এলাকাতে। এখানে ১৬ই ডিসেম্বর বিকাল ৪টা ৩১মিনিটে তিন লাখেরও বেশি মানুষ একসাথে সমবেত কণ্ঠে গাইবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, আর সেটি উঠবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। আমাদের দেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে জানতে পারবে সারা বিশ্বের ৬শ কোটি মানুষ। আমাদের দেশ উঠে যাবে অনন্য এক উচ্চতায়।
এর আগের রেকর্ডটি করেছে ভারত, একসাথে ১ লাখ ২১ হাজার ৬শ ৫৩ জন একসাথে সমবেত কণ্ঠে তাদের জাতীয় সঙ্গীত গেয়ে। আমরা কি পারব না? অবশ্যই পারব। আমাদের এখানে শুধু ঢাকা শহরেই মানুষের সংখ্যা ২ কোটির চেয়ে বেশি। তার ১০ ভাগের ১ ভাগ মানুষ যদি এই জাতীয় সঙ্গীত গাইতে আসে তাহলেই তো আমরা ভেঙ্গে ফেলতে পারি ভারতের এই রেকর্ড।
আপনাদের সবাইকে আমন্ত্রল জানাচ্ছি এই ২টি ইভেন্টে যোগদানের জন্য। আসুন, দেশের জন্য এইটুকু করি। আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদের মত আমাদের তো আর জীবন দিতে হচ্ছে না। আমরা শুধু কষ্ট করে কিছুক্ষন দেশের জন্য দাঁড়িয়ে থাকব, গলা ছেড়ে গাইব "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি"। এইতো, খুব কস্তকর কিছু তো না। এইটুকু কষ্টতো নিজের দেশের জন্য করতেই পারি। শত হলেও দেশটা তো আমাদেরই, আমরাই তো বাংলাদেশী। আমরাই তো বাঙালি।
যোগ দিতে চলে আসুন সোহরাওয়ার্দি উদ্যানে। ১৬ই ডিসেম্বর, সোমবার বিকাল ৪টায়। আসুন একসাথে গাই আমাদের জাতীয় সঙ্গীত, বুকে হাত দিয়ে।
আসুন নিজে যোগ দেই, এই পোস্ট শেয়ার করে আমাদের বন্ধু, পরিবার পরিজন সবাইকে আহবান জানাই এই দুটি ইভেন্টে যোগদানের জন্য। দেশের জন্য এইটুকু করি।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




