somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শব্দ যোদ্ধা
বাস্তব জীবনে আমি খুব কম কথা বলতে আর চুপচাপ থাকতে পছন্দ করলেও লিখতে খুবই ভালোবাসি, সেটা যে কোন বিষয় নিয়েই হোক! তবে অবশ্যই যে বিষয়ে জানি সে বিষয় নিয়ে :)

নাস্তিকদের উপর এতো ক্ষোভের কারন কি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাপোজ, আপনার সামনে কেউ একটা খারাপ কাজ করল; আপনি তাকে দুইভাবে বলতে পারেন যে কাজটা খারাপ; প্রথমটা হল আপনি এভাবে বলতে পারেন, "আপনি যে কাজটা করলেন, এটা আসলে করা উচিৎ হয় নাই (বা ঠিক না)। এটা অন্যদের জন্য এই এই কারণে খারাপ এবং এটার কারণে আপনার শাস্তিও হতে পারে"। কেউ এইটায় অফেন্ডেড ফীল করার কথা না, কারন আপনি তাকে বুঝানোর চেষ্টা করতেছেন কেন কাজটা খারাপ।
দ্বিতীয়টা হল, আপনি বলতে পারেন "বালের কাজ করছ এইটা?! বুঝ না এইটা খারাপ? মাথার মধ্যে কিছু নাই?! সব কি গু?! ওগুলা মাথার মধ্যে বাল ফালাইতে রাখছ?! পাছায় লাথি দিয়া তোমার জেলে ভইরা দেয়া উচিৎ"। এটা আপনি যাকে বলবেন, সে যদি অফেন্ডেড হতে না চায় তাহলে তাকে হয় বয়রা হতে হবে, না হয় সুপার হিউম্যান হতে হবে। তাছাড়া অফেন্ডেড ফীল না করার উপায় নাই!
এই দুইটার প্রতি রি-অ্যাকশানও কখনও এক হবে না; হওয়া সম্ভবও না।

এইসব সাধারণ জ্ঞান কেন বিলাচ্ছি? কারন, আজকে কয়েকজন এথিস্টের কিছু লেখা পড়ার সময় খেয়াল করলাম তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসীদেরকে ইন্টেনশনালি মক করার চেষ্টায় ব্যস্ত থাকেন। কেন 'ইন্টেনশনলি' বললাম? কারন উনাদের লেখায় সেটা খুব স্থুলভাবেই প্রকাশ পায়। আর সত্যি বলতে এখন পর্যন্ত আমার দেখা/চেনা/জানা এথিস্টদের মধ্যে দু'একজন ছাড়া বাকি সবই "না খাইলে ভইরা দিব" গোত্রীয়। জাস্টিফাই করা আর মক করা, দুইটা ডিফারেন্ট জিনিস। তারা নিজের ভিউ পয়েন্টকে জাস্টিফাই করায় চেয়ে নির্দিষ্ট একটা গোত্রকে হিউমিলিয়েট করায় বেশি ইন্টারেস্টেড।

বেশ অনেক মাস আগে কোন এক ভিডিওতে দেখেছিলাম, “আপনি কি নাস্তিক?” এ প্রশ্নের জবাবে এক বিজ্ঞানী (নাম মনে নাই, তবে খুব ফেমাস) বলেছিল, “আমি জানি না সৃষ্টিকর্তা আছে কি না কারন তার কোন এভিডেন্স এখনও খুঁজে পাইনি। তবে যদি খুঁজে পাই, তাহলে বিশ্বাস করব”। ভিডিওর অন্য একটা অংশে উনি বলেছিল “আমি বুঝি না ‘এথিস্ট’ শব্দটাই কেন এক্সিস্ট করে! যা ‘স্কী’ করে না তাদের জন্য কি ‘নন-স্কী প্লেয়ার’ নামের কোন শব্দ আছে? তারা কি একসাথে হয়ে বলে বা প্রমাণ করতে চায় তারা কেন স্কী করে না? তারা কি কোন সংগঠন করে ল’ পাল্টে ফেলার চেষ্টা করে? একজন মানুষ সৃষ্টিকর্তায় কতটুকু বিশ্বাস করে বা করে না, সেটা নিয়ে সময় নষ্ট করার সময় বা শক্তি কোনটাই আমার নেই।”

একজন এথিস্টের ভিউ পয়েন্ট ডিফারেন্ট, তিনি সবকিছুকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন; এটাকে আমি এপ্রিশিয়েট করি। তিনি যে শিক্ষা গ্রহণ করেছেন, সেটা দিয়ে নতুনভাবে ভাবছেন; ভাল জিনিস। কিন্তু নিজেকে জাস্টিফাই করার নামে অন্য একটা গোত্রকে মক না করলে কি হয় না? আপনি কোনটায় কতটুকু বিশ্বাস করেন বা না করেন, সেটা কেউ জানতে চায় নাই তো। আপনার বিশ্বাস আপনার কাছে, আমার বিশ্বাস আমার কাছে; সিম্পল!

আমাদের সাধারণ প্রবৃত্তি হল আমরা একজনকে দিয়ে সম্পূর্ণ একটা সম্প্রদায়কে জাজ করি। যে এথিস্ট ইন্টেশনালি অন্যকে মক করায় ব্যস্ত; তার কারণে যারা এই কাজ করে না, তাদের নামটাও খারাপ হচ্ছে। আপনি যদি পাহাড়ের চুড়া থেকে একটা গোল কিছু গড়িয়ে দেন, সেটা নিচের দিকে পড়তেই থাকবে এবং এটার আঘাত বাকি অনেক কিছুতেই আঘাত করবে। এখন যদি আপনি বলেন, “হ্যাঁ, বলটা আমি গড়িয়ে দিয়েছি। কিন্তু নিচে অন্য কিছুতে আঘাত করাটা নিশ্চই আমার ফল্ট না! আমি সে ইন্টেনশনে তো ছুড়ি নাই।”; তাহলে আমার শুধু একটা কথাই বলার আছে, “আপনার স্বাক্ষর জ্ঞান আছে, কিন্তু আপনি শিক্ষিত না”।

শিক্ষা গ্রহণ করা আর শিক্ষিত হওয়া, এই দুইটার মধ্যে তফাৎ কোথায় জানেন? শিক্ষা গ্রহণ করা মানে হল “হাতের পাঁচ আঙ্গুল এক সমান না” এটা মুখস্থ করা, আর শিক্ষিত হওয়া মানে হল সেটা বুঝে বিলিভ করা এবং সে অনুযায়ী কাজ করে যাওয়া। আমি একটা জিনিস শিখেছি কিন্তু সে অনুযায়ী কখনই কাজ করি না, তাহলে আমি নিজেকে কখনই শিক্ষিত বলতে পারব না। সোজা কথা হল, জানার পরিধি বেশি মানেই কিন্তু জ্ঞানী না। আপনার বলার ধরন-এর উপরও অনেক কিছু নির্ভর করে... কিভাবে বলতে বা উপস্থাপন করতে হবে, সেটাই যদি আঁচ করতে না পারেন তাহলে আপনার জ্ঞান আর 'কিছু জিনিস'-কে অন্যভাবে দেখতে জানার মূল্যটা কোথায়?

© লেখাঃ আমিরুল ইসলাম
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×