একটুখানি সুখের ছোঁয়া দিও
১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সখী, একটুখানি সুখের ছোঁয়া দিও
দুঃখ যখন অনেক বেশি
ঘিরে থাকে আমায় জুড়ে
দুঃখের ভাগ
একটুখানি নিও
এই হৃদয়ের যত জ্বালা
করে নিও কন্ঠমালা
আমার মনের গোপনতালা
থাক হয়ে তোর হাতের বালা
রাজার যেমন অস্ত্রশালা
তোমার তেমন গানের ডালা
আমায় অভয় দিও
সোনার কাঠি- রূপার কাঠি
ছুঁয়ে আমার হৃদয় খাঁটি
পারলে করে নিও
সখী, একটুখানি সুখের ছোঁয়া দিও
অনেক কথা বলতে গিয়ে কোন কথা নাইবা বলি
তখন তোমার প্রাগলভতায়
আমার মনের কথা বলে দিও
দুঃখ যখন অনেক বেশি জমাট ক্ষীরের মত
তখন তোমার ভালোবাসা, ঝড়ের নীড়ের মত
খড়কুটোর ঐ অভয়নীড়ে
আমারে ঠাঁই দিও
হয়ত কভু হয়না বলা
কিন্তু তবু যেন রেখ
তুমি আমার শেষ ভরসা অনেক বেশি নির্ভরতার
অনেক বেশি প্রিয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন