সত্যি বলছি এসব ছবিরা সত্যি সত্যি কথা কয়
স্মৃতির দুয়ারে কড়া নাড়ে যেন এক বরাভয়
এসব স্মৃতি যে অমৃতের মত করে চলি আমি মন্থন
আস্বাদ করি সুখের সময় করে স্মৃতি রোমন্থন
এসব স্মৃতিরা রোজ সকালের চায়ের মতন
ধোঁয়ায় ধোঁয়ায় চনমন
মৃত এই জীবনে এসব স্মৃতিরা
ধুকপুক ধুকপুক হৃদস্পন্দন
এসব স্মৃতিরা কিন্নর স্বরে গেয়ে ওঠা কোন প্রভাতী
এসব স্মৃতিরা বিলাপের সুর -মার্সিয়া
নেই বিরতি
এসব স্মৃতিরা ঘুমুতে দেয় না
জাগরণে করে যন্ত্রণা
সর্বগ্রাসী এসব স্মৃতিরা
দেয় জীবনের মন্ত্রণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




