আমার মত কেউ কি আছো রাত্রি জেগে থাক?
আমার মত কেউ কি আছো মিথ্যে ঢেকে রাখো?
আমার মত কেউ কি ঘুমাও স্বপ্ন দেখা ছাড়া?
আমার মত কেউ কি বাঁচো এমন ছন্নছাড়া?
আমার মত কেউ কি এমন দুঃখ ফেরি কর?
আমার মত দীর্ঘশ্বাসের বাতাস আঁকড়ে ধর?
আমার মত ফ্যানের পাখায় দৃষ্টি আটকে পড়ে?
আমার মত হাসির আড়ে নীরব কান্না ঝরে ?
আমার মত কেউ কি অনেক বেকার প্রশ্ন কর?
মরে যাওয়ার ইচ্ছে দিয়ে বানাও বাঁচার ঘরও?
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


