somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিপস্টিক নারীকে বুদ্ধিহীন বানায় :D

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সব আপুদের কাছে। কিন্তু কিছু কথা না বললেই নয়। দয়া করে অন্য ভাবে নিবেন না। যা লিখেছি তা আপনাদের ভালোর জন্যই।

খবরটা নারীর জন্য মোটেও সুখকর নয়। তারপরও খবরটি সত্য। কারণ খবরটি ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। মার্কিন গবেষকরা সাফ জানিয়ে দিয়েছেন, লিপস্টিক ব্যবহার নারীকে বুদ্ধিহীন বানাতে ভূমিকা রাখে।




তাই লিপস্টিক যাদের রূপচর্চার নিয়মিত অনুষঙ্গ তাদের জন্য খবরটা খারাপই বলতে হবে। তবে যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের সাম্প্রতিক এক গবেষণায় মানবদেহে লিপস্টিকের ক্ষতিকারক কিছু ভূমিকার কথাই প্রমাণসহ উপস্থাপন করেছেন। আর গবেষকদের এই দাবি সত্য হলে রূপচর্চার এই উপাদানটির ব্যবহারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব লিপস্টিকে ক্ষতিকারক সীসার উপস্থিতি রয়েছে সেসব লিপস্টিক ব্যবহারকারীর বুদ্ধিমত্তা আর আচরণে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে বলেই মনে করছেন এই গবেষকরা। মূলত বোস্টনের একটি প্রতিষ্ঠান যারা মানবদেহে সীসার ক্ষতিকারক বিভিন্ন দিক নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা চালিয়ে আসছেন তাদেরই এক সমীক্ষায় এই বিষয়টি উঠে এসেছে।

এতে নমুনা হিসেবে নেওয়া ২২টি খ্যাতনামা ব্র্যান্ডের লিপস্টিকের উপাদান বিশ্লেষণ করে দেখা যায় এর মধ্যে মোট ১২টি বা শতকরা প্রায় ৫৫ ভাগ লিপস্টিকেই নানা মাত্রায় সীসা রয়েছে। এসব লিপস্টিকে সীসার এই উপস্থিতি পরিমাণগত দিক থেকে খুব সামান্য হলেও তা ব্যবহারকারীর শরীরে জটিলতা সৃষ্টি করতে সক্ষম।

বিশেষ করে ব্যবহারকারী নারীদের মানসিক স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে বোস্টন সীসা বিষক্রিয়া প্রতিরোধ কর্মসূচির চিকিত্সা বিষয়ক পরিচালক ডা. সিন পালফ্রে জানান, সামান্য সীসাও জটিল স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও তা খারাপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যেসব মায়েরা গর্ভাবস্থায় লিপস্টিক ব্যবহার চালিয়ে যান তাদের ক্ষেত্রে অনাগত সন্তানের দেহেও সীসার এই বিষক্রিয়া প্রভাব রাখতে পারে বলে ধারণা করছেন এই গবেষকরা।

এদিকে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, লিপস্টিকে কতোটুকু সীসা থাকতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্রে কোনো নীতিমালা না থাকায় এটি সম্পূর্ণরূপেই এ ধরনের পণ্য নির্মাতাদের উপর নির্ভর করে এবং লিপস্টিক এর স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়েও এদের উপরই নির্ভর করতে হয়।

উল্লেখ্য, সীসা লিপস্টিকের কোনো উপাদান না হলেও লিপস্টিকে বিভিন্ন রং ও শেড আনতে যেসব মিনারেল বেসড এডিটিভ ব্যবহার করা হয় সেসব মিনারেলসের কারণেই এতে সীসার উপস্থিতি বৃদ্ধি পায়।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

লংমার্চ নাকি ‘ফোর-হুইল ড্রাইভ’—ঢাকা থেকে চট্টগ্রাম!

লিখেছেন জুয়েল তাজিম, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৭

জামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!

কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন

×