অপারেশন উলান ও গুলবাগ পাওয়ার ষ্টেশনঃ
এই দুটি অপারেশন একই দিনে একই সময়ে গেরিলাদের দুটি দল এর মাধ্যমে সফল ভাবে সংগঠিত হয়।
উলান অপারেশন এর দলে ছিল ক্রাক প্লাটুন এর ৬ সদস্য ঃ গাজি, দস্তগির, হাফিজ, নিলু, জিন্না, মতিন ১ আর মতিন ২। অপারশনের প্রধান ছিল গাজি।
গেরিলাদের মূল লক্ষ্য ছিল ট্রান্সফরমার উড়িয়ে দেয়া যার জন্য তারা সাথে নিয়েছিল ২০ পাউনড পি.কে যা প্লাস্টিক এক্সপ্লসিভ নামেও পরিচিত, ১৫ ফুট প্রাইমা কর্ড, ৩ মিনিট মেয়াদি সেফটি ফিউজওয়্যার এবং ডেটোনেটর।
অপারেশন এর সময় ছিল রাত ৮ টা থেকে পৌনে ৯ টা।পাওয়ার ষ্টেশন এর পুলিশ ও দারোয়ানদের বন্দুকের মুখে আটকে রেখে পরিকল্পনামাফিক ১০ পাউনড করে পি.কে এর দুটি চার্জ প্রাইমা কর্ড দিয়ে সংযোজিত করে ট্রান্সফরমার এর দুপাশে ফিট করা হয়। অগ্রগামী দল হিসেবে ছিল গাজি ও নীল; সঙ্গে ছিল স্টেনগান। ট্রান্সফরমার এর গায়ে চার্জ বসায় মতিন ১ আর গেট পাহারায় ছিল জিন্না তাঁর রিভলভার নিয়ে। মতিন ২ এর দায়িত্ব ছিল টেলিফোন লাইন কেটে দেয়া। সব কাজ শেষ হলে কিছুক্ষণ পরে প্রচণ্ড বিস্ফোরণে কেপে উঠে সমগ্র এলাকা। ধ্বংস হয়ে যায় ৩০/৪০/৫০ এম. ভি এর এই ট্রান্সফরমারটি। গেরিলারা ফেরার পথে রামপুরা টি. ভি এর মিলিটারিরা রাস্তার উপর পজিশন নিলে গেরিলাদের বিল সাতরিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছিল।
এই দলের অন্যতম সদস্য গেরিলা হাফিজ পরবর্তীতে শহীদ হন।
উলান অপারেশন এর সঙ্গে একই দিনে সংগঠিত হয় গুলবাগ অপারেশন। এই দলে ছিল ক্রাক প্লাটুন এর আট সদস্য ঃ পুলু, সাইদ, জুয়েল, হানিফ, মুখতার, মোমিন, মালেক এবং বাশার।
এই অপারেশন এ তাদের সাথে ছিল ঃ ৪০ পাউনড পি.কে যা থেকে ২০ পাউনড এর দুটো চার্জ বানানো হয়েছিল দুটি ট্রান্সফরমার এর জন্য। চার্জগুলো ট্রান্সফরমার এর গায়ে বাধা হয়েছিল ২৪ ফুট প্রাইমা কর্ড দিয়ে। কর্ডের মাঝখানে ছিল ডেটোনেটর-২৭ আর ফিউজওয়্যার ছিল ১ মিনিট এর। ঠিক রাত ৮ টা ৪৭ মিনিট এ প্রচণ্ড বিস্ফোরণে ট্রান্সফরমার এর মাথা উড়ে গিয়ে পরে পাশের বাড়ির টিনের চালের উপর; মুহূর্তেই অন্ধকারে ডুবে যায়। ধ্বংস হয়ে যায় ওয়াপদা এর ৩৩/৩১ কে. ভি গুলবাগ পাওয়ার সাব-ষ্টেশন। (চলবে)
চতুর্থ পর্ব ঃ খিলগাঁও বাজার, স্টেট ব্যাংক এবং ফার্মগেট অপারেশন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



