মিশন ইন্টারকন ০২
ঢাকায় গেরিলাদের প্রথম সফল অপারেশন ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল। জুন মাসের সেই হামলার পরে হোটেল এর নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হয়। প্রচুর পরিমান পশ্চিম পাকি পুলিশ ছাড়াও হোটেলের তিন কোনে ছিল বালির বস্তার প্রতিরোধ দেয়াল। সেখানে লাইট মেশিনগান নিয়ে পাহারায় থাকত সামরিক বাহিনীর লোকজন।
চলুন তাহলে জেনে নেই এই অপারেশনের গেরিলা সম্পর্কে। মিশন ইন্টারকন ০২ এর মূল উদ্যোক্তা ছিল সামাদ ও বাকের এবং সহযোগী হিশেবে ছিল- উলফত, মায়া এবং গাজী। সামাদ হোটেলে প্রবেশের সুযোগ করে নেয়- মিস্টার জামাল ওয়ারিস নামক এক বিহারী লোকের বদৌলতে হোটেলের প্রেমিসে থাই এয়ারলাইন্স এর নতুন অফিসকক্ষের জন্য সাইন তৈরির অর্ডার সংগ্রহের মাধ্যমে। এই সুযোগে সামাদ এর রেকির কাজটাও হয়ে যায়। সামাদ সেখানে যাবার সময় সবসময় একটা ব্রিফকেস নিয়ে যেত। সাইন তৈরির অর্ডার শেষ হবার পরদিন সেই ব্রিফকেস এ ২৮ পাউনড পি.কে এবং ৫৫ মিনিট মেয়াদি টাইম পেন্সিল ভরে বিকেলে গাড়িতে চেপে হোটেলের উদ্দেশ্য রওয়ানা দেয়। গাড়িতে ছিল ঃ সামাদ, বাকের, মায়া এবং গাজী। অপারেশনস্থলে পৌঁছানর পরে মায়া এবং গাজী গাড়িতে স্টেনগান নিয়ে অপেক্ষা করতে লাগলো আর মূল দরজা দিয়ে না ঢুকে “সুইস এয়ার” অফিস ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকল সামাদ ও বাকের। তাদের এ কাজে সহায়তা করেছিল ঐ অফিসে কর্মরত একজন বন্ধু।
ডেডলাইন ১১ আগস্ট, স্থানঃ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সময় বিকেল ৫ টা। ব্রিফকেস নিয়ে বাকের কোনার ল্যাট্রিন এ ঢুকল বাকের এবং দ্রুত টাইম পেন্সিল প্রেস করে ব্রিফকেসটি রাখল
কমোডের পেছনে। এরপর দরজা লক করে দেয়াল টপকে বেরিয়ে এলো। মূল দরজাতে কাভারে ছিল সামাদ। সামান্য সময়ের ব্যাবধানে দুজন কোনও বাধা ছাড়াই বেরিয়ে গেলো।
ডেডলাইন ১১ আগস্ট, স্থানঃ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সময় বিকেল ৫ টা ৫৬ মিনিট। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে হোটেল কেঁপে উঠল। এই বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন আর শপিং আর্কেড, লাউঞ্জ আর আশেপাশের ঘরের কাঁচ ভেঙ্গে ছড়িয়ে পড়ে আর ভেঙ্গে পড়ে লাগোয়া দেয়াল।
মিশন ইন্টারকন ০২ সম্পর্কে বিদেশি একটি স্বনামধন্য পত্রিকার লাইন ছিল এরকমঃ
“ It shows that the guerillas can move at Dhaka city at their will.”
প্রথমটির মতো মিশন ইন্টারকন ০২ ও ছিল সফল।
এই অপারেশনে অংশ নেয়া গেরিলা বাকের পরবর্তী সময়ে শহীদ হন। (চলবে)
পর্ব ৬ঃ অপারেশন দাউদ পেট্রলিয়াম ও পীরজঙ্গিমাজার পাওয়ার ষ্টেশন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



