অপারেশন দাউদ পেট্রলিয়াম সংগঠিত হয় ১৯৭১ এর আগস্ট এর দ্বিতীয় সপ্তাহে। এই পেট্রোল পাম্প এর অবস্থান ছিল টয়েনবি সার্কুলার রোড এ বঙ্গভবনের পাশে। এই অপারেশনে ছিল ক্র্যাক প্লাটুন এর ৫ জন গেরিলা- গাজী দস্তগীর, টুলটুল, নীলু, মায়া এবং সামাদ।
গেরিলারা এখানে আক্রমন করেছিল কালো মুখোশ পরে যেখানে শুধু তাদের চোখ দুটো বের করা ছিল। তাঁরা সেখানে গিয়েছিল একটি ফোক্স ওয়াগন করে। গেরিলাদের দেখে পাম্প এর অবাঙ্গালি দুজন কর্মচারী – “ফ্যানটম’স আ গায়া” বলে চিৎকার করে পালিয়ে যায়।
এরপর মায়া একটি পাম্পের গায়ে ১০ পাউনড এবং অপর পাম্পের গায়ে ৫ পাউনড পি.কে চার্জ লাগিয়ে বিস্ফোরণ ঘটায়।
এই অপারেশনে স্টেনগান হাতে ছিল- গাজী দস্তগীর ও টুলটুল। পাম্প অফিস ঘরের পাহারায় ছিল নীলু এবং ড্রাইভিং এ ছিল সামাদ। গাড়িটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর উইং কম্যান্ডার কে. এম. আমিনুল ইসলাম এর।
এই অপারেশনে নিহত হয় একজন প্রহরী।
পীরজঙ্গিমাজার পাওয়ার ষ্টেশন অপারেশনে অংশ নিয়েছিল ৬ জন গেরিলাঃ নজমুল, মিজান, আমান, জসীম, আমীর এবং শিবলি। এই পাওয়ার ষ্টেশন ছিল ওয়াপদাতে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হতো মতিঝিল বাণিজ্যিক এলাকা, মিতিঝিল আবাসিক কলোনি, শাহজাহানপুর রেলওয়ে কলোনি এবং কমলাপুর রেলওয়ে ষ্টেশন এ।
এই অপারেশনের জন্য ৫ পাউনড করে মোট ১০ পাউনড পি.কে দিয়ে তৈরি করা হয় দুটো “ইম্প্রভাইজড গ্রেনেড”। এর সাথে দেয়া হয় দুটো “নন ইলেকট্রিক ডেটোনেটর-২৭” এবং প্রত্যেকটিতে ১.৫ মিনিট এর ফিউজ ওয়্যার।
গেরিলাদের সাথে অস্ত্র হিসেবে ছিল একটি স্টেনগান আর দুটি গ্রেনেদ-৩৬। ষ্টেশন এর পাহারাতে ছিল দুজন পুলিশ। ওদের পাশ কাটিয়ে স্টেনগান হাতে ভেতরে ঢুকে পরে নজমুল আর মিজান এবং পুলিশদের হ্যানডস আপ করায়। এর মধ্যে জসীম আবার জুডো জানত। সে কারাতের আঘাতে পুলিশদের অজ্ঞান করে ফেলে। এরপরে “ইম্প্রভাইজড গ্রেনেড” ফিট করে প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়।
ফেরার পথে গেরিলারা শাহজাহানপুরে রাজাকারদের চেকপোস্ট এর সামনে পড়ে যায় এবং রাজাকাররা গেরিলাদের চ্যালেঞ্জ করলে শিবলি ঐ জানোয়ার রাজাকারদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে। এরপর স্টেন এর গুলি বর্ষণ করা হয়। এই অবস্থায় রাজাকাররা হতভম্ব হয়ে গেলে গেরিলারা রাজাকারদের চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।
এই অপারেশনে নিহত হয় ২ জন রাজাকার। ( চলবে)
পর্ব ৭ঃ ইন মেমোরি অফ ২৫ মার্চ ১৯৭১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



