somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ এ ঢাকার গেরিলা অপারেশনগুলো। পর্ব ০৭- ইন মেমোরি অফ ২৫ মার্চ ১৯৭১

০৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৫ শে আগস্ট ১৯৭১; এ দিন ২৫ মার্চ গণহত্যার কালো রাতের পুরো তিন মাস পূর্ণ হল। দিনটি ছিল অন্যান্য দিনের মতই। পশ্চিম পাকি হানাদার সরকার নিরন্তর চেষ্টা করছে আন্তর্জাতিক মাধ্যমে এইটা বোঝাতে যে- পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। যা ঘটছে টা কিছু বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ড ছাড়া কিছুই নয়! অন্যদিকে মুক্তিযোদ্ধারাও আস্তে আস্তে সংগঠিত হতে শুরু করেছে। শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় পাকি হানাদার জানোয়ার বাহিনীর বিপক্ষে বীর বাঙ্গালীর প্রতিরোধ যুদ্ধ। ২৫ শে মার্চ এর গণহত্যার সূচনার ৩ মাস পূর্তির দিনে গেরিলারা পাকিদের শিক্ষা দেবার জন্য অপারেশনের প্রস্তুতি নেয়।
এবার চলুন চলে যাই ১৯৭১ সালের ধানমণ্ডিতে। ধানমণ্ডি ২০ নম্বর রোডের কোন এক বাসায় চীনা দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাস করত। সেই চীন যে দেশ বাঙ্গালীদের উপর পশ্চিম পাকি জানোয়ারদের এত বড় গণহত্যার পরেও নির্লজ্জ ভাবে পশ্চিম পাকিস্তান কে সমর্থন দিয়ে আসছিল। এছাড়াও ১৮ নম্বর রোড এ একজন ব্রিগেডিয়ার থাকত এবং দুটো জায়গাতেই পাহারাতে ছিল কিছু পশ্চিম পাকি মিলিটারি পুলিশ। গেরিলাদের কাছে কিন্তু এ খবর অজানা ছিল না।
দুটো বাড়িকে টার্গেট করে গেরিলারা দুটো দলে ভাগ হয়ে যায়। চলুন তাহলে আমাদের প্রথম দলের সাথে পরিচিত হইঃ আলম, বদি, কাজী, রুমি, স্বপন এবং সেলিম। আর দ্বিতীয় দলে ছিলঃ হ্যারিস, জিয়া, মুক্তার, আনু এবং আরও দুজন ছেলে।
এই দুটি দলই কিন্তু অপারেশনের সময় দুটি গাড়ি হাইজ্যাক করে। প্রথম দল ধানমণ্ডি ৪ নম্বর থেকে একটি মাজদা আর দ্বিতীয় দল ধানমণ্ডি ২২ নম্বর থেকে একটি ফিয়াট-৬০০ হাইজ্যাক করে।
চলুন ৪২ বছর পিছিয়ে যাই। সন্ধ্যা ৭-২৫, কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমে গেছে। ধানমণ্ডির রাস্তা গুলো নীরব। ধানমণ্ডি ২৮ নম্বর রোড থেকে বের হয়ে এলো একটি মাজদা গাড়ি। ভেতরে ৬ টি অস্পষ্ট অবয়ব। গাড়িটি চীনা দুতাবাসের কর্মকর্তার বাসার সামনে দিয়ে ১৮ নম্বর রোডে এসে গতি কমিয়ে দেয়। ব্রিগেডিয়ার এর বাসার সামনের পুলিশরা তখন সান্ধ্যকালীন আড্ডা দেয়ায় ব্যাস্ত। বাড়িটার সামনে দিয়ে কম গতিতে চলবার সময়ই ভেতরে আলমের কমান্ডিং ভয়েস ভেসে এলোঃ “ফায়ার!!!” মুহূর্তেই সন্ধ্যার বিষণ্ণ অন্ধকার আর নীরবতা ভেদ করে দুটি স্টেনগান থেকে দুটি পজিশন এ গুলি ছুটে যায় পাকি পুলিশদের দিকে। বদি ও কাজীর পজিশন ছিল যথাক্রমে পাকি পুলিশদের পেট আর বুক। মুহূর্তেই সব পুলিশ মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডে।
মাজদা গাড়িটি এরপর ধানমণ্ডির বিভিন্ন রাস্তা ঘুরে ৭ নম্বর রোডের ভেতর দিয়ে মিরপুর রোড এ উঠে। ততক্ষনে গেরিলাদের হামলার খবর ঝড়ের মতো ছড়িয়ে গিয়েছে। মিরপুর রোড এ তাঁরা দেখতে পায় ট্রাক ও জীপ দিয়ে রাস্তা ব্যারিকেড দেয়া এবং রাস্তার উপরে এল.এম.জি নিয়ে পজিশন নিয়ে আছে ২ জন পুলিশ। গেরিলারা মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলে।
হটাৎ বদি, রুমি আর আলম এর সম্মিলিত চিৎকার ঃ “ফায়ার!”...... মুহূর্তেই পুলিশ দুজন ঝাঁজরা হয়ে যায়।
গাড়িটি ৫ নম্বর রোডে ঢোকবার পরে রুমি খেয়াল করে একটি মিলিটারি জীপ ওদের পিছে ধাওয়া করছে। হঠাৎ কাঁচ ভাঙবার আওয়াজে ড্রাইভিং এ থাকা আলম ভয় পেয়ে যায়। না, আমাদের গেরিলাদের কিছু হয়নি! গাড়ির পেছনের কাঁচ ভেঙ্গে স্টেন দিয়ে গুলি করে রুমি, বদি আর স্বপন। জীপটা নিয়ন্ত্রন হারিয়ে একটা ল্যাম্পপোস্ট এ প্রচণ্ড ধাক্কা খেয়ে উল্টিয়ে যায়। আমাদের গেরিলারা ততক্ষনে হাওয়ায় মিলিয়ে গিয়েছে।
সফল হয় গেরিলাদের এই অপারেশন।
কিন্তু এই আগস্ট মাসের শেষেই অনেক গেরিলারা পাকি জানোয়ারদের এক অভিযানে বন্দি হন। শহীদ জননী জাহানারা ইমাম এর বড় ছেলে রুমি কেউ ধরে নিয়ে যাওয়া হয়, সাথে ছিল তাঁর বাবা, ছোট ভাই। বাবা আর ছোট ভাই ফিরে আসলেও রুমি আজও ফিরে আসে নি। রুমিরা ফিরে আসে না। রুমিরা চলে যায় আর দিয়ে যায় আমাদের এই স্বাধীন দেশ। আর ধ্রুব তারার মতই উজ্জ্বল হয়ে থাকে আমাদের হৃদয়ে। (চলবে)

তথ্যসূত্রঃ সেলিনা হোসেন, "একাত্তরের ঢাকা", আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, ১৯৮৯।

পর্ব ৮ ঃ অপারেশন “টেরর দ্যা সিটি”





৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×