সেপ্টেম্বর এর দ্বিতীয় সপ্তাহে এই অপারেশন চালায় গেরিলারা। এটি ছিল আরবান গেরিলাদের অন্যতম বড় অপারেশন যেখানে অংশ নিয়েছিল ১৫ জন গেরিলা। এই অপারেশনের নেতৃত্ব ছিল গেরিলা নজীবুল হক এর হাতে। গেরিলাদের অস্ত্র ছিলঃ ১ টি এল.এম.জি, ৬ টি স্টেনগান এবং ৬ টি এস.এল.আর।
বাসাবোর কদমতলি ফাঁড়িতে ছিল পুলিশ ও জানোয়ার রাজাকারদের ক্যাম্প। এই জানোয়াররা আশেপাশের গ্রামের মানুষদের উপর অনেক অত্যাচার করতো। গ্রামের লোকেরা গেরিলাদের এই কথা জানায়। সেই অনুযায়ী পরিকল্পনা নিয়ে গেরিলারা এগোতে থাকে। পরিকল্পনামাফিক ৭ ও ৮ তারিখে গেরিলাদের একটি দল রেকি সম্পন্ন করে।
১০ তারিখ দুপুর, কদমতলি ফাঁড়ির দিকে ৩ টি নৌকা এগিয়ে আসতে থাকে। গেরিলারা ফাঁড়ির ২০০ গজ দূরে নামে এবং ডবল মার্চ করে ফাঁড়ি চোখের পলকে ঘিরে ফেলে। আতঙ্কিত হয়ে ফাঁড়ির সেন্ট্রি গেইট থেকে পুলিশ ও রাজাকাররা গুলি বর্ষণ শুরু করে কিন্তু ততোক্ষণে চারিদিক দিয়ে শুরু হয়ে গিয়েছে সাহসী গেরিলাদের অবিরাম গুলি বর্ষণ। তখন ঢাকাতে এরকম “রেইড অপারেশন” ছিল অবিশ্বাস্য একটি ঘটনা। কিন্তু গেরিলারা এই অসাধ্য সাধন করে দেখিয়ে দেয়। অন্যান্য অপারেশনের মতই এটিও ছিল সফল। এবং এই বিপজ্জনক অপারেশনেও একজন গেরিলাও হতাহত হয় নি। অন্যদিকে নিহত হয়েছিল রাজাকার ও পুলিশ মিলিয়ে ১৩ জন, আহত আরও ৪।
হামলা শেষে গেরিলারা চলে যাবার পরে বিকেল ৪ টায় পাকি সেনারা আসে। গেরিলারা চলে যাবার সময় নৌকাতে কিছুটা প্রতিরোধের মুখোমুখি হয় এবং একটি নৌকা ডুবে যায় তবে তারা সফল ভাবে ফিরে যেতে পেরেছিল। (চলবে)
পর্ব ১০ ঃ হান্টিং “ইসহাক” ডাউন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




