somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১ এ ঢাকার গেরিলা অপারেশনগুলো। পর্ব ১০ হান্টিং “ইসহাক” ডাউন!

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭১ এর অন্যতম স্বাধীনতা বিরোধী এবং হানাদার পাকি সরকার এর মন্ত্রী ছিল মৌলানা মোহাম্মদ ইসহাক। তার দফতর ছিলঃ মৌলিক গনতন্ত্র ও স্থানীয় স্বায়ত্তশাসন। এই স্বাধীনতা বিরোধী নেজামে ইসলাম পার্টিরও নেতা ছিল।
ডেডলাইন ২৫শে সেপ্টেম্বর,১৯৭১। সময় দুপুরঃ ১২ টা ৫৫ মিনিট। মেডিক্যাল কলেজ এর চৌরাস্তায় এগিয়ে আসছে একটি মার্সিডিজ গাড়ি। ট্রাফিকের লাল বাতির সিগন্যাল এ দাড়িয়ে পরে গাড়িটি। গাড়ির ভেতরে মন্ত্রী মৌলানা মোহাম্মদ ইসহাক। তিনি এই মাত্র লালবাগে অনুষ্ঠিত নেজামে ইসলাম পার্টির এক কর্মীসভায় যোগদান শেষে সচিবালয়ে যাচ্ছেন। গাড়ি ড্রাইভ করছে মন্ত্রীর ড্রাইভার সাজ্জাদ।
মন্ত্রীর গাড়ি সিগন্যালে থামবার কিছু পরেই গাড়ির ঠিক পাশেই থামে একটি হোন্ডা। হোন্ডার আরোহী দুজনই পায়জামা, পাঞ্জাবি আর কিস্তি টুপি পরে আছে। মন্ত্রী কিছু বুঝবার আগেই দেখতে পায় একটি দৃঢ় হাত ঢুকে গেছে তার গাড়ির জানালা দিয়ে আর ছুঁড়ে দিয়েছে একটি গ্রেনেড। কেউ কিছু বুঝে উঠবার আগেই প্রচণ্ড বিস্ফোরণ আর ওদিকে হোন্ডা প্রচণ্ড বেগে ছুটে গিয়ে ভোজবাজীর মতো অদৃশ্য হয়ে গেলো!
এই অপারেশনে ছিল গেরিলা ঃ আবুল এবং এনায়েত আর তাঁদের কাছে ছিল একটি গ্রেনেড- ৩৬ এবং ফসফরাস- ৭৭। এই হামলায় মন্ত্রী মারাত্মক আহত হয় তার গাড়ির ড্রাইভার সহ।
এই অপারেশনে অংশগ্রহণকারী গেরিলা আবুল ১৬ ডিসেম্বর সকালে নৌকা ডুবিতে মৃত্যুবরণ করেন। (চলবে)
তথ্যসূত্রঃ সেলিনা হোসেন, "একাত্তরের ঢাকা", আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, ১৯৮৯।

পর্ব ১১ ঃ হান্টিং “মোনেম” ডাউন!



৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×