- আপনার পরিচয়?
- আমি বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান।
- আপনার পেশা কি মানে কি করেন?
- অনেক কিছু করি। বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি, বন্ধু এবং সহকর্মীদের সাথে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনা করি, ফেসবুকে বাংলাদেশের ক্রিকেট বিষয়ক যত পোস্ট আর ইভেন্ট আছে সবগুলোতে উপস্থিত থাকি, টিভিতে বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে যত খবর দেখায় সব দেখি, বাংলাদেশের খেলার দিন টিভি, ইউটিউব, এফএম রেডিও সব কিছুতে শুধু খেলা দেখি আর শুনি।
- আপনি কোন দল সাপোর্ট করেন? আঃ লীগ? বিএনপি? নাকি অন্য কোন দল?
- আমি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমকে সাপোর্ট করি।
- আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?
- বাংলাদেশ ক্রিকেট টিমকে ওয়ার্ল্ড কাপ হাতে দেখতে চাই।
- আপনার নিজের বর্ণনা দিন।
- আমার গায়ের রঙ হলুদ-কালো ডোরাকাটা আর মনের রঙ লাল-সবুজ।
- আপনি কোন ধর্মের অনুসারী?
- ধর্ম আমার যাই হোক, সৃষ্টিকর্তার কাছে এখন আমার একটাই চাওয়া; ওয়ার্ল্ড কাপ ২০১৫ তে বাংলাদেশের জয়।
শুনে বাড়াবাড়ি মনে হলেও আমাদের অনেকের অবস্থাই এখন এমন। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই একটা জায়গায় এক। আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের পাগলা সাপোর্টার। এই একটা ক্ষেত্রে আমরা একসাথে হাসি, একসাথে কাঁদি, একসাথে হতাশ হই, একসাথে উল্লাস করি। আর কয়েক ঘন্টা পরে আবার সেই সবাই এক হওয়ার সুযোগ পাচ্ছি। শুভ কামনা বাংলাদেশের জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





