somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থার্টি ফার্স্ট নাইট...

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টকটকে লাল লিপস্টিক যেন আরো রক্তিম হয়ে উঠেছে বর্ণিল নগরীর চোখ ধাঁধানো আলোয়। চোখের স্মোকী সাজ হৃৎকম্পন তুলে দেয়ার অভিযোগে কাঠগড়ায় দাড়ানোর মতন। নতুন চকচকে বুটজোড়াই বলে দেয় তাদের কেনা হয়েছে থার্টি ফার্স্ট উদযাপনের জন্যে। রাতের নিয়ন আলোয় সেজে ওঠা রুপসী ঢাকা শহরের সাথে বেশ মানিয়েছে বাইকের উপর বয়ফ্রেন্ডকে জড়িয়ে থাকা এই আধুনিকাকে। আহ্‌! লন্ডন-নিউ ইয়র্ক-সিডনীর পথে ভালোই এগোচ্ছি আমরা।

ভাবতে ভাবতেই আমিও একটু এগোই অভিজাত নগরীর জনবহুল রাস্তা ধরে। সম্বিৎ ফিরে আসে একটা অনাকাংখিত ডাকে। সে ডাক সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষনের জন্য। সেই নিরাকারকে অবিরত ডেকে চলেছে ষাটোর্ধ্ব এক মানুষ। ওহ্‌! মানুষ কোথায়? এতো দেখছি ভিখারী... মলিন লুঙ্গী, নানান বর্ণের তালিযুক্ত ময়লা পাঞ্জাবি। পোষাক দেখে বোঝার উপায় নেই শীতকাল নাকি গ্রীষ্ম চলছে। শিরা ওঠা হাতটি পেতে দিচ্ছে সবার সামনে।

নাহ্‌.. ভালো লাগছেনা বুড়োকে। উৎসবের সাজের মাঝে বড্ড বেমানান! চারিদিকে বিদেশী সঙ্গীতের গুঞ্জনের মাঝে এই খোদার নাম জপাও বড্ড কানে বাজছে। হেডফোনের ভলিউম বাড়িয়ে দিলাম। কোনক্রমে দুটি টাকা হাতে গুঁজে দিয়ে মানে মানে কেটে পড়লাম। কে জানে বাবা- তার দারিদ্র্যের শীতলতা যদি সোয়েটার ভেদ করে আমার মাঝে ঢুকে পড়ে! বৃদ্ধের অসহায় দৃষ্টি থেকে পালাতে হবে...

কিন্তু, বুড়োর আর্তি যেন মগজটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। অন্তঃকর্ণ ভেদ করে বেজে চলা লিন্‌কিন পার্কও তা সরাতে পারছে না। যেমনটা পারছেনা সেই অসহায় দৃষ্টিটাকেও সরাতে। সে একই দৃষ্টি যেন ফুটপাতে রুটি কলা বেচা কিশোরটির চোখে? মাথায় ভারী বোঝা নিয়ে ছুটে চলা কালো মানুষটির চোখে? পথের মোড়ে ভাপা পিঠা বেচতে বসা মাঝবয়সী মহিলাটির চোখে?

এই চোখগুলোর সামনে কি করে উদযাপন করবো পুরনো বছরকে ছুঁড়ে ফেলার উৎসব? লজ্জায় অবনত হয়ে আসে দৃষ্টি। চোখের স্মোকী মেকআপও ঢাকতে পারেনা এই লজ্জা...
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×