অন্যরকম প্রতীক্ষার গল্প
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেয়েটি প্রতিদিন অফিস শেষে নিয়ম করে ঐ জায়গাটায় এসে বসে। ঐযে.. উঁচু স্কাইস্ক্র্যাপারটা আছে না? যার গা বেয়ে বৃষ্টির মতন আলো ঝরে পড়ে। ঠিক তার উলটো পাশে শান বাঁধানো ফুলগাছের বেদিটায় বসে মেয়েটি রোজ অপেক্ষা করে তার জন্য।
একেকদিনের অপেক্ষার গল্পগুলো কিন্তু একেক রকম নয়। সেই একই গল্প... একঘেয়ে। মেয়েটি অপলক তাকিয়ে থাকে তার পথের পানে। চোখের পলক ফেলতে ভয় পায়; যদি সে এসে চলে যায়! আশেপাশের মানুষগুলো তাকিয়ে থাকে মেয়েটির দিকে। কেউ আড়চোখে, কেউ ড্যাবড্যাবে চোখে। পড়ার চেষ্টা করে মেয়েটির মনের ভাষা। কার জন্য এই আকূল প্রতীক্ষা?
প্রতীক্ষার অবসান ঘটিয়ে একসময় সে আসে। আর মেয়েটি অপেক্ষার অভিমান ভুলে ছুটে গিয়ে হাতের ইশারায় জানান দেয় নিজের অস্তিত্ব। নিজেকে সঁপে দেয় তার মাঝে। তারপর দু’জনে মিলে দুর্নিবার গতিতে ছুটে চলে গন্তব্যের পানে।
.
.
গল্পের মেয়েটি আমি। আর যার জন্য অপেক্ষা করি সে হলো...
.
.
.
.
.
আমার অফিস টু বাসাগামী একমাত্র সিটিং সার্ভিস বাস “রাইদা”।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন