somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও একজন ধর্ষক!!!

২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
সকল বিষয়ে তিনি সোচ্চার। হোক সেটা কার্টুনিস্ট এর জেল হওয়ার বিষয় অথবা রাজনীতির নামে মানুষ খুন। কিন্তু তনু নামের মেয়েটির ধর্ষণের খবরে সমস্ত ইন্টারনেট যখন রাগে প্রতিবাদে ফুঁসছে তখন তার অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখা যায় মার্চ এর ১১তারিখের পর তিনি আর কোনো জরুরী বিষয় পাননি লেখার। একসময় তাকে অনেকে চেতনা ব্যবসায়ী বলতো,আমি তখন প্রতিবাদ করতাম..বলতাম তিনি মানুষ। কিন্তু জনাব মুহাম্মদ জাফর ইকবাল আজ সেই আমিই বলছি আপনি একজন স্বার্থপর মানুষ,আপনি সেখানেই কথা বলেন যেখানে আপনার স্বার্থ আছে আর হ্যা অবশ্যই আপনি চেতনা ব্যবসায়ী এবং এখন পর্যন্ত প্রতিবাদ করেননি এই অন্যায়ের তাই আপনিও একজন ধর্ষক। X(

২.
সুলতানা কামাল,গীতিয়ারা সাফিয়া,আকবর আলী খান,মিজানুর রহমান এবং বাংলাদেশ আর্মির সকল সদস্য আপনারাও ধর্ষক কারণ প্রতিবাদ করা দুরে থাক সামান্য সহানুভূতি পর্যন্ত আপনারা জানানোর প্রয়োজন মনে করেননি। আর আপনারাই কিনা নারী স্বাধীনতা চেয়ে বেড়ান? কোন মুখে? লজ্জ্বা করেনা? নাকি সেটাও চেতনার সাথে বিক্রি করে দিয়েছেন??

৩
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেকেই মা বলে ডাকে। আপনার নিজেরও মেয়ে-নাতনী আছে। কিন্তু সেই আপনিও কিনা চুপ করে আছেন? সেনানিবাসে ধর্ষণ এর মতো স্পর্শকাতর বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য নেই? কোনো দায়িত্ব নেই? আর্মির কাজ হলো দেশকে বাইরের শত্রু থেকে রক্ষা করা কিন্তু যে আর্মি নিজেদের দেশের ভেতরে নিজেদের এলাকার ভেতরে এক নিষ্পাপ মেয়ের নিরাপত্তা দিতে পারে না সে আর্মি রক্ষা করবে দেশ? আমাকে এটা বিশ্বাস করতে বলেন আপনি? আপনি একজন ব্যর্থ নেত্রীতে পরিণত হয়েছেন...আপনি পারেননি দায়িত্ব পালন করতে....৭১ এর ধর্ষণ এর বিচার করছেন,২০১৬ এর বিচার কবে করবেন? কখনো করবেন কি? আপনিও ধর্ষক প্রধানমন্ত্রী!!

৪.
আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি,মানববন্ধনে গিয়েছি,প্ল্যাকার্ড লিখেছি কিন্তু বিচার কি আনতে পেরেছি? প্রথম আলোর মতো জাতীয় পত্রিকা ঘটনা ঘটার ৫দিন পর রিপোর্ট করে,কার কাছে কি শুনছি/বলছি আমরা। আমি ব্যর্থ আমার বয়সী এক মেয়ের অপমানিত হয়ে মৃত্যুবরণ করার বিচার এনে দিতে,আমি ব্যর্থ যে আমার প্রধানমন্ত্রী আমার আকুতি শুনেন না,আমি ব্যর্থ আমার বাবা-মাকে আমার নিরাপত্তার নিশ্চয়তা দিতে,আমি ব্যর্থ আশ্বাস দিতে যে সুস্থভাবে নিরাপদে বাসায় আসবো সন্ধ্যায়....আমিও ধর্ষক...আমরা সবাই-ই আজ ধর্ষক :(
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×