somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলোমেলো কথা-৪

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
মানুষ হিসেবে আমি একেবারে নিম্নশ্রেণীর খারাপ মানুষ। আর আমার করা রসিকতার মান আরও নিম্ন। অবাক লাগছে? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা তাহলে শুনুন। সেদিন আমার এক বান্ধবী সন্ধ্যা ৭টায় আমার বাসায় এসে হাজির। ১ঘন্টা ইনিয়েবিনিয়ে কান্নাকাটি করার মাঝেমাঝে যে সব শব্দ সে বললো তার সারমর্ম এই যে তার ব্রেক আপ হয়েছে এবং ৩বছরের সম্পর্ক শেষে সে বুঝলো তার বয়ফ্রেন্ড একটা শয়তান কুকুর :P
আমি যথেষ্ট সমবেদনা জানিয়ে বললাম,"তোর বয়ফ্রেন্ড এর সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দে তো।" সে অবাক হয়ে বললো "কেনো??" আমি বললাম "না মানে সব কাহিনীর তো ২টা ভার্সন থাকে। তোর ভার্সনে সে শয়তান কুকুর আর তার ভার্সনে হয়তো তুই পেত্নী ডাইনী!!!! I just love ডাইনী..তাই শুনতে চাই তোর বয়ফ্রেন্ডের ভার্সন ;) "
ভাগ্যিস আমি তার বাসায় ছিলাম না। থাকলে হয়তো গলাধাক্কা দিয়ে বের করে দিতো B-)

২.
একদিন বাসে করে যাচ্ছিলাম ক্লাসে। সেদিন আমার কাছে ভাংতি টাকা ছিলো না। একটা ১০টাকার নোট,২টা ২টাকার কয়েন আর একটা ৫০০টাকার নোট। আমার বাসা থেকে ভাড়া লাগে ১৫টাকা। চাইলেই স্টুডেন্ট ভাড়া ১০টাকা দিতে পারি। কিন্ত দিই না। সেদিন ভাংতি না থাকায় ১৪টাকা দিলাম। কন্ডাকটর এমন ভাবে তাকালো যেনো আমি ওর একটা কিডনি কেটে রেখে দিয়েছি!!! অথচ স্টুডেন্ট ভাড়া কিন্তু বিনাবাক্যব্যয়ে নিয়ে নেয়। আমার দিকে চোখ গরম করে তাকিয়ে বললো "আর এক টাকা কে দিবে শুনি??" ব্যাটার গলার টোন শুনে গেলো মেজাজ খারাপ হয়ে। বললাম "আচ্ছা ঠিক আছে ২টাকার নোট দুইটা ফেরত দিন" সে দিলো এবং আমি নিয়ে ব্যাগে ঢুকিয়ে আয়েশি ভাব নিয়ে জানালার বাইরে তাকিয়ে রইলাম।
সে তাড়া দিয়ে বললো "কি হইলো? দেন বাকি ৫টাকা?"
আমি আস্তে করে জানালা থেকে মুখ সরিয়ে বললাম "স্টুডেন্ট :D "

জ্বী আমি খারাপ :#)
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×