somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ভাইভাভীতি

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংকের ভাইভা চলছে। বিবিএ, এমবিএ পাস করা প্রার্থী ইংরেজিতে নিজের জেলা সম্পর্কে বলতে হিমসিম খাচ্ছে। ভাইভা বোর্ডের সদস্যরা বিরক্ত। এমন না যে সে ইংরেজি জানে না। ফোকাস রাইটিঙয়ে এমডিজি-এসডিজি নিয়ে দুই পৃষ্ঠার রচনা লিখেছে, অনুবাদগুলিতে ৮০% নাম্বার পেয়েছে। তাহলে সমস্যা কোথায়?

সমস্যার নাম ভাইভাভীতি। দেশের প্রায় ৮০% মানুষ এই রোগে আক্রান্ত। ভাইভায় জানা বিষয় ভুলে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, অতিরিক্ত ঘামা এই রোগের প্রধান লক্ষণ।

রোগের কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাইমারিতে। রাগী চেহারার মাস্টার হাতে বেত নিয়ে ক্লাসে ঢুকল। “এই তিনের নামতা বল”। না পারলে পাছায় শপাংশপাং বাড়ি। ক্লাসের সবার লক্ষ্য স্যারের চোখের আড়াল হওয়া। ভাইভাভীতির শুরু সেখান থেকেই। হাইস্কুল, কলেজে এই সমস্যা আরও ভয়াবহ। ক্লাসে স্যার এসে আগে যারা যারা তার কাছে প্রাইভেট পড়তে যায় না তাদেরকে খুঁজে বের করে। এরপর শুরু হয় একের পর এক প্রশ্ন। ফলাফল পৌনে একঘণ্টা ক্লাসে দাঁড়িয়ে থাকা। আর কিছু না বুঝলে ক্লাসে প্রশ্ন করাটা রীতিমতো কবিরা গুনাহর পর্যায়ে পড়ে। ভার্সিটিতে বিবিএ পড়তে আসলে শুরু হয় আরেক নাটক। প্রেজেন্টেশন দিতে হবে। কিছু প্রাইভেট ভার্সিটিতে এ নিয়ে অনেক গ্রুমিং হলেও পাবলিকে এ বিষয়ে টিচারদের সাহায্য পাওয়া বিরল ব্যাপার। কি করতে হবে কিছুই জানা নেই শুধু টপিকটা ছাড়া। বড় ভাই আর ইউটিউবের সাহায্য নিয়ে কোন রকম একটা প্রেজেন্টেশন দাড় করানো হয়। তাতে টিচারদের মন ভরে না। স্টুডেন্টভর্তি ক্লাসে ডায়াসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হওয়া লাগে। দশে চার পাঁচের বেশি নাম্বার মিলে না। ক্লাসের বুদ্ধিমান ছাত্ররা বুঝে নেয় এই কয়েক নাম্বারের জন্য একটা সপ্তাহ নষ্ট না করে এই সময়ে সেমিস্টার ফাইনালের জন্য পড়লে ১০-১৫ নাম্বার বেশি পাওয়া সম্ভব। এই প্রেজেন্টেশন ফাঁকি দেয়া ছাত্ররাই আজ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। অন্যেরা যখন ৫ নাম্বারের জন্য সময় ‘নষ্ট’ করেছে তারা তখন চাকরির প্রস্তুতি নিয়েছে। বাৎসরিক যে ভাইভাটা হয় তা আসলেই উপকারী হলেও সারা জীবনের সঙ্গী ভাইভাভীতি দূর করার জন্য যথেষ্ট না।

অনেকে বলেন ইংরেজি দুর্বলতার জন্য ভাইভায় সমস্যা হয়। এটা পুরোপুরি সঠিক না। আমি চাকরি পাওয়ার আগে প্রায় চার মাস স্পোকেন ইংলিশ কোচিং করি। ভালোই ফ্লুয়েন্ট হয়েছিলাম। তারপরেও কোন ভাইভা আশানুরূপ হয়নি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইভায় অনার্স, মাস্টার্সের মেজর সাবজেক্টে বেসিক কেমন যাচাই করা হয়, দীর্ঘ সময় বাংলা, সাধারণ জ্ঞান মুখস্ত করতে করতে যা শূন্যের কোঁটায় নেমে যায়।

এর সমাধান কি? সমাধান একটাই, ভয়ভীতি প্রদর্শন করে বাচ্চাদের কনফিডেন্স নষ্ট করা বন্ধ করতে হবে। ক্লাসে ছাত্ররা হবে প্রশ্নকর্তা আর শিক্ষকরা হবেন উত্তরদাতা। ছাত্র শিক্ষকদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক থাকবে। ছাত্ররা ক্লাসে মুখ না লুকিয়ে নিজেদেরকে যেন প্রকাশ করতে পারে সে পরিবেশ সৃষ্টি করতে হবে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×