Importance of nutrient-rich vegetable in human diet.
মানুষের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ শাক সবজী গুরুত্ব।
উপড়ের ইংরেজী লাইনটির বাংলা ট্রানস্লেশন ঠিক আছে কিনা বুঝতে পারছি না।
শাক ও সবজীর গুনাগুন সম্পর্কে গ্রামের গরীব কৃষকদের সংগে নিয়ে বাংলায় আলোচনা হবে।বিশেষ করে, ডাটাশাক, লালশাক, পুইশাক, করলা, বটবটি, শসা, ঢেড়শ, মিষ্টি আলু ইত্যাদি নিয়ে। বাংলায় সুন্দর সুন্দর বার্তার বড়ই অভাব কৃষকদের বোঝাবার জন্য।
আমরা কাজ করছি খুব গরীব মহিলা কৃষকদের নিয়ে। যাদের বাড়ীর আঙ্গীনায় অল্প কিছু যায়গা আছে এবং সেই জায়গায় যে সমস্ত শাক-সবজী ফলানো সম্ভব সেই সব বপনের জন্য উৎসাহ প্রদান এবং প্রয়োজনীয় বীজ সরবরাহ করা।
ঊৎপাদীত শাক-সবজী যেন পরিবারের সবাই মিলে সারা বছর ধরে খেতে পারে সেই ব্যবস্থা করাই মুল উদ্দেশ্য। এবং সেইসঙ্গে যাতে কিছু শাক সবজী বিক্রী করে কিছু আয় করতে পারে সেই বিষয়টিও দেখা হচ্ছে।
সাগ্রহে মতামত গ্রহন করা হইবে।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




