আজকে সকালে যখন গেন্দু মিয়া সাহেবের লেখা বিবর্তন গল্পটি পড়ে কমেণ্ট করছিলাম তখনো খেয়াল করিনি যে আজ আমার এই ব্লগে আসার দ্বিতীয় বছর পুরন হলো
কি লিখব ভেবে পাচ্ছি না তাই গেন্দু মিয়া সাহেবের লেখা বিবর্তন পড়ে যে কমেন্ট করেছিলাম তাই দিয়ে দিলাম।
আশা করি সামনের বছর সুখময় ও সুন্দর যাবে আপনাদের সাথে।
"আমি কিছু পরিবার দেখেছি কাজ করবে না কিন্তু তথাকথিত আভিজ্যাতের দম্ভে মাটিতে পা পড়ে না। তাদের বাসায় এক সময় যারা খেয়ে পড়ে থেকেছিল তাদের অফিসে কাজ করে এমন দু একটি পরিবারের সাথে আমারো পরিচয় আছে। একটি চৌধুরী পরিবার আর একটি খান বংশের ছেলে।
চৌধুরী পরিবারের ছেলেদের প্রশ্ন করলে বলেছে তারা মাঠে বা জমিতে কাজ করতে পারে না কারন তাঁদের “রোদ সয় না”।
খান বংশের ছেলের কথা “ আমি কাজ করতে পছন্দ করি না”।
এত সুন্দর করে গল্পের টান টান উত্তেজনা এবং পরিনতি আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অনেক ধন্যবাদ একটি সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।"
“ পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি” তা আর বলার অপেক্ষা রাখে না।
“জন্ম হউক যথা তথা কর্ম হউক ভালো”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


