পথিক ঃ আজ আমি পথ হারিয়ে তোমার দুয়ারে
অর্কিড ঃ কে তুমি ?
পথিক ঃ ধরে নাও, এক অচেনা ,অদেখা বন্ধু
অর্কিড ঃ চেনা মানুষের ভরসা নাই আর অচেনা, অদেখা !
পথিক ঃ দিগন্ত রেখাও অচেনা, তবুও সব্বাই ধরতে করতে চায়,বৃষ্টির প্রতিটা ফোটাও
অচেনা তবুও সব্বাই ছুঁয়ে দেখতে চায়,
অর্কিড ঃ ওগুলো সবই কাল্পনিক আবেগ, অনুভূতি , অস্পরশিত ভাললাগা।
পথিক ঃ অনুভুতির দেয়ালে আছড়ে পড়ুক কাল্পনিক রং তুলির ভালবাসার আবেগ
অর্কিড ঃ পথিক , তুমি সত্যিই পথ হারিয়েছো
পথিক ঃ আমি অপেক্ষায় রইলাম , হয়তো খুজে পাবে কোনো এক পথের বাঁকে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



