লেখাটি দেয়ার আগে কিছু কথা বলে রাখি, যা না বললেই না - আমি আমার এই প্রিয় সামুতে আজ অনেক দিন অনেক মাস পরে আসলাম। ইনফ্যাক্ট কোন লেখা দিলাম যদিও মাঝে মাঝে একটু ঢু মেরে কিছু লেখা পড়তাম। সামু আসলেই এমন একটা প্লাটফর্ম যেখানে সত্যিকারের অর্থে তৈরি হয় এক অপ্রকাশিত ভালবাসা, ভাললাগা । তৈরি হয় ভালবাসার উপাখ্যান । তেমনি আমার এই প্রিয় সামুর প্রিয় ব্লগার আরজুপনি , মামুন রশিদ ভাই, স্বপ্নবাজ অভি, কান্ডারি অথর্ব, হাসান মাহবুব ভাই, কাল্পনিক_ভালোবাসা, পরিবেশ বন্ধু, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, দিকভ্রান্ত*পথিক,সমুদ্র কন্যা , দায়িত্ববান নাগরিক, সেলিম আনোয়ার সহ আরো অনেকের যে ভালবাসা পেয়েছি, যে উৎসাহ পেয়েছি লেখা-লেখা করার তা আসলেই কোথাও পাওয়া সম্ভব না। সামু- তাইতো রয়েছো এই অন্তর মম । তাইতো আবার আমার এই ক্ষুদ্র এক চেষ্টা। গল্পটা অনেক দিন ধরে মাথায় রয়েছে , তাই আজ দুই দিন আগে গল্পের কাজটা শুরু করে দিলাম। যানিনা কত টুকূ ভালো কিংবা কেমন হবে ; তবুও দিলাম আমার এই প্রিয় প্রাঙ্গনে ।
-----------------------------------------------------------
# জামান সাহেব এবং তার নির্ঘুম দিনগুলি#
১.
হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। এ আর নতুন কিছু না, গত মাস তিনেক ধরে এই সমস্যায় ভুগছেন তিনি; অবশ্য সমস্যা বললে ভুল হবে । জামান সাহেব আসলে ট্রিপনোসোমিয়াসিস রোগে ভুগছেন । ষাট ছুঁই ছুঁই বয়স তার, গায়ের রঙ উজ্জল ফর্সা,মাঝারী গড়নের, ব্লাড প্রেসার হাই এবং ডায়েবেটিস নিয়ন্ত্রিত পর্যায়। । মাথা ভর্তি চুল যদিও চুলে পাক ধরেছে ।
বিছানার পাশে রাখা ঘড়িটার দিকে চোখ বুলিয়ে দেখলেন এখন প্রায় শেষ রাত; হয়তবা কিছুক্ষন পর ফজরের আজান শোনা যাবে । তাই বিছানা থেকে উঠে বসলেন, চশমাটা পড়ে নিয়ে এগিয়ে গেলেন টেবিলের দিকে পানি খাওয়ার জন্য। ঘুম থেকে উঠেই পানি খাওয়াটা তার কয়েক যুগের অভ্যাস। ঘরের দখিণা জানালাটা আগে থেকেই খোলা ছিলো তাই ভোরের স্নিগ্ধ বাতাস আর আবছা আলোক ছটায় পূর্ণ হচ্ছিলো । কিছুক্ষন ধরে চুপচাপ বসে রইলেন তার প্রিয় চেয়ারটায়। হঠাৎ চোখ পড়লো টেবিলের এক প্রান্তে পড়ে থাকা একটি বইয়ের দিকে । মলাট উল্টিয়েই একদম প্রথম পৃষ্ঠায় দেখলো-
“কয়েক দশক ধরে,
দুলে গেছে কায়া, ছায়া সাথে;
প্রজন্ম ধুলো মেখে ভরা থাকে স্মৃতি আঙিনাতে”
কাছের মসজিদ থেকে ভেসে আসছিলো – আসসালাতু খাইরুম মিনান নাঊম, – আসসালাতু খাইরুম মিনান নাঊম-----
আর দেরি না করে অজু করলেন , সাদা ধবধবে ইস্ত্রি করা একখানা পাঞ্জাবী পরে ঘর থেকে বের হয়ে পরলেন ।
চলবে ---------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

