ক্রিকেট নিয়ে সব সময় আমার একটা অন্যরকম অনুভুতি কাজ করে; ক্রিকেট আমাকে ভাবায়, ক্রিকেট আমাকে আমার আত্মার খোরাক যোগায় । সেই ছোটবেলা মিশন পাড়া থেকে আজ অব্দি কর্ম জীবনের গণ্ডিতেও ক্রিকেট কোন না কোন ভাবে জড়িয়ে রয়েছে ; সেটা মাঠে গিয়ে খেলা হোক অথবা টিভির পর্দায় বসে বসে দেখা হোক। ক্রিকেট নিয়ে আমার পাগলামো থাকবেই ।
আজকের খেলাটা বাংলাদেশের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আমরা আমাদের কাঙ্খিত নক আউট পর্ব কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাবো । নানান মানুষ তাদের নানান মতামত ্দিয়ে বিশ্লেষণ করছে এই ম্যাচকে। তাছাড়া ক্রিকেট বিশেষজ্ঞরা তো রয়েছেই। তবুও আমার কিছু ভাবনা এই ম্যাচকে ঘিরে ঃ
# টস খুব ভাইটাল। অস্ট্রেলিয়ার বর্তমানের এই কন্ডিশনে , টসে জিতে আগে ব্যাটিং করাই ভালো ; কিন্তু আমার মতামত ম্যাশের উচিত আজ টস জিতে ফিল্ডিং নেয়া ।
# স্পিন বোলার একজন বেশী নিয়ে খেলা
# ইংল্যান্ড কে ২৫০ এরাঊন্ড বেধে ফেলা ।
# তারপরও যদি ইংল্যান্ড হাই স্কোর করে ফেলে , সেই ক্ষেত্রে তামিমকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে । পুরোনো রেকর্ড তার ভালো
# ইমরুল কায়েসের ও পরিসংখ্যান বেশ ভালো ; আর মাহমুদুল্লাহ তো দারুন ফর্মে ।
# সাকিবকে তার বেস্ট বোলিং টা করতে হবে আজ । ১০ ওভারে ৩০/৪০ এর মতন রান সাথে ২/৩ উইকেট ।
# মুশফিক শুধু তার কুল হেড এ থাকলেই হবে ইনশাআল্লাহ ।
জয় আমাদের হবেই হবে। আমরাই করবো জয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




