শ্রদ্ধেয় মডু ভাই,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আশা করি সহি সালামতে আছেন। আপনার পরিবার পরিজন সুখে শান্তিতে থাকুক এই কামনা করি।
পর সমাচার এইযে, আমি আপনার পরিচালনাধীন এই ব্লগ বাড়ীতে এন্ট্রি করার জন্য একখানা টিকেট নেয়ার আশায় দীর্ঘ ৪ মাস আগে আবেদন করিয়াছি। আপনি লাল বাত্তি দেখাইয়া আমারে বলিয়াছেন আমাকে সাতদিন কোয়ারেন্টাইন করিয়া ঘরে ঢুকিতে দিবেন। ৭ দিনের জায়গায় অদ্য ৪ মাস গত হবার পরেও আমারে ঘরে ঢুকিতে দিলেননা। কোন দোষ করলাম আমি?
আমি একজন নিরীহ মাদ্রাসা ছাত্র চুপচাপ ঘরের এক কোনায় বসিয়া থাকিব কোন টুঁ শব্দ করিবনা আপনার র্মজি হইলে একটু দরজাটা খুলেননা। আমি একটু আপনার ঘরখানা ঘুরিয়া ফিরিয়া দেখি । আপনার বাড়ির দেয়ালে একটু আকাঁআঁকি করিবার বড়ই খায়েশ।
আশা করি আপনি দয়া করিয়া আমারে আপনার বাড়িতে ঢুকিতে দিবেন। এই কামণায় আপনারই বিশ্বস্ত
নীরিহ মাদ্রাসা ছাত্র
বাংলাদেশের কোন এক কোনা থেকে বলগানোর আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




