এ কোন বিভ্রম স্বপ্ন ঘোর?
১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এ কোন বিভ্রম স্বপ্ন ঘোর?
ঝমঝমাঝম বৃষ্টি ঝরে
আষাঢ়ে বাদলে,
সিমের মাচা ভিজে সিক্ত
ঝর ঝর বাদলে,
ডালিম ডালে ঝুলে বাসা
হাওয়ার দোল লাগে,
ভিজে সিক্ত টোনাটুনি
বৃষ্টির জল ঠোঁটে;
এমনি আষাঢ় ঘন বাদলে
উচাটন মন ঘরে নাহি রয়
উথালপাতাল বৃষ্টির জলে
কৈশরের বাঁধ ভাঙে রে
ভেজা খড়ে উনুন জ্বলে
ভেজা চালে ধুয়া উড়ে
সজনে ডালে ভেজা কাক
চাল কুমড়া চালে;
ঘরকুনো চড়ুই জোড়া
ভেজার ভয়ে কার্নিশে
খুনসুটিতে বেজায় দুটো
ভাব আড়িতে জম্পেস বাদলে;
কাদা জলে মাখামাখি
পথ ঘাট বনবাদাড়,
জল মাকড়সার জলে
ভেজা পথ তার,
টুপটাপ পেলে ছোঁয়া
লুকিয়ে যায় লতাপাতায়;
জোছনা মাখা আষাঢ়ে
বৃষ্টি এল ঝাঁপিয়ে, মেঘের দ্যোতনায় বাজ পরে
আলো ঝলমলিয়ে গর্জনে
এমন ওম ঝরা রাতে
কবিতার বিরহী যন্ত্রণা বাড়ে, সুখ স্মৃতি লেহন এ
এ কোন বিভ্রম স্বপ্ন ঘোর?
১৪২২,২৫ আষাঢ়,বর্ষাকাল।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন